বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭

মুজিবনগরের পুরন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ গ্রামবাসীর

বিক্ষিপ্ত জনতার স্কুল ঘিরাও

সোহাগ মন্ডল/ ঃ- মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার পুরন্দরপুর ও খানপুর গ্রামের প্রায় শতাধিক ব্যাক্তি স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র জেলা  প্রশাসকের কাছে জমা দেয়া হয়েছে।   অভিযোগ পত্র থেকে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরের সরকারী বরাদ্দকৃত স্লিপের ৪০হাজার  টাকাসহ বিভিন্ন ৬০ হাজার টাকা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এনিয়ে গত ১১জানুয়ারি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভায় অর্থ আত্মসাতের বিষয়টি উঠানো হলে প্রধান শিক্ষিকা শিরিনা খাতুন সন্তোষমুলক জবাব দিতে পারেননি। শিক্ষক ও অভিভাবকেদর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে ওই আবেদনে। আবেদনে বলা হয়েছে প্রধান
 শিক্ষিকার এসকল কর্মকান্ডের কারণে অন্যান্য  শিক্ষক ও অভিভাবকদের মধ্যে হতাশা ও উত্তেজনা  বিরাজ করছে।

এদিকে ম্যানেজিং কমিটিতে বিষয়টি নিয়ে হৈচৈ এর খবর   পেয়ে সম্প্রতি ওই স্কুলে সরেজমিনে  পরিদর্শনে গিয়ে ভুয়া বিল ভাউচার করে অর্থ  আত্মসাতের সত্যতা পাওয়া গেছে। ২০১৫-১৬ সালে ডিজটাল ব্যানারের নামে বরাদ্দ দেখা হয়েছে
  সাড়ে ৬ হাজার টাকা। কিন্তু মাত্র ২ফিট বাই ৩ফিটের একটি  ব্যানার করা হয়েছে। যার সর্ব্চ্চো খরচ হতে  পারে ১০৮ টাকা। দেওয়াল চিত্র বাবদ বরাদ্দ খরচ দেখানো হয়েছে ৫হাজার টাকা। কিন্তু বিদ্যালয়ের  শিক্ষকরা জানিয়েছেন দেওয়াল চিত্র তৈরি করতে  খরচ হয়েছে মাত্র এক হাজার ২শ টাকা। ২টি ভিপ  বোর্ড বাবদ খরচ দেখানো হয়েছে ২হাজার টাকা ।  অথচ কোনো ভিপ বোর্ড তৈরি করা হয়নি। ডিজিটাল  বোর্ড বাবদ হাজার ৫শ টাকা খরচ দেখানো
  হয়েছে। কিন্তু কোনো বোর্ড তৈরি করা হয়নি।   আলমারী মেরামত, বেঞ্চ মেরামত, উপকরণ ক্রয় ও বিষয় ভিত্তিক শিক্ষক ম্যানুয়াল বাবদ খরচ দেখানো  হয়েছে ১২ হাজার ১শ টাকা। এগুলো কিছুই করা হয়নি।   এছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয়ে খরচ দেখানো   হলেও তার নামমাত্র খরচ করা হয়েছে বলে সহকারী শিক্ষকরা জানিয়েছেন।   বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও দারিয়াপুর ইউপির ৭  নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান আলী জানান, গত ১১   জানুয়ারি ম্যানেজিং কমিটির সভায় ২০১৫-১৬ অর্থবছরের   হিসাব হিসাব দেখতে চাইলে প্রধান শিক্ষিকা দেখাতে   পারেননি। তখন সভাপতি তড়িঘড়ি করে সমাপনী   বক্তব্য দিয়ে সভা শেষ করে দেন। তবে   গ্রামবাসী জেলা প্রশাসকের কাছে অভিযোগ  করেছি শুনেছি। গ্রামবাসী চাইলে পরবর্তি সভায়  পুনরায় হিসাব চাওয়া হবে। তিনি বলেন, যে সকল খাতে  খরচ করা হয়েছে তার অনেক কাজ করা হয়নি এটা ঠিক।  তবে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাইহান
  উদ্দিনের মোবাইলে ফোন করলে তিনি ফোন  রিসিভ না করে কেটে দেন।   এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক শিরিনা খাতুনের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করার পর   সাংবাদিক পরিচয় পেয়ে থেমে যান এবং ফোন   কেটে দেন। তারপর ঠিক ৫মিনিট পর ফোন দিয়ে   তিনি জানান, এ ধরণের অভিযোগ আপনার কাছে   থেকে প্রথম শুনলাম। স্কুলের কাজ সব ঠিকঠাক   হয়েছে। এখন রাত। কথা যা হবে আমার কতৃপক্ষের  সাথে হবে ।  যোগাযোগ করা হলে মেহেরপুরের জেলা  প্রশাসক পরিমল সিংহ বলেন, প্রধান শিক্ষক শিরিনা   খাতুনের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র পেয়েছি।   তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা   হবে।

সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭

মুজিবনগরের বিজিবি‘র দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতার

চিত্রে থাকতে পারে: 4 জন ব্যক্তি, ব্যক্তিগণ দাঁড়িয়ে রয়েছেন, দাড়ি এবং আউটডোর
মুজিবনগর বিজিবি কোম্পানী কমান্ডের উদ্যোগে
অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা
হয়েছে। আজ শনিবার সকালে মুজিবনগর বিজিবি
ক্যাম্প চত্তরে বিতারন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তারেক মাহাম্মদ
সরকার, মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার
নায়েক সুবেদার অহিদুল ইসলাম, মুজিবনগর প্রেস
ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রমুখ। ওই সময় ৭০জন অসহায় দুস্থদের মাঝে একটি করে কম্বল বিতরন করা হয়।

মুজিবনগরের সোনাপুর মাঝপাড়া সীমান্ত থেকে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ


চিত্রে থাকতে পারে: আউটডোর
মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত থেকে রুপচাঁদ (৩৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয়
সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ। মুজিবনগর বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায় আজ শনিবার ভোরে সীমান্তের মেইন পিলার
১০৬ এর সাব পিলার ৪ এর কাছে জমিতে সেচ দেয়ার সময় তাকে ধরে নিয়ে যায়। সে সোনাপুর গ্রামের ফকির শেখের
ছেলে। মুজিবনগর ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহেদ জানান, ভোর বেলায় সোনাপুর সীমান্তের ধান ক্ষেতে সেচ দিতে যায় রুপচাঁদ। এ সময় বিএসএফ’র সদ্যরা তাকে ধরে নিয়ে যায়। মুজিবনগর বিজিবি ক্যাম্প থেকে ভারতীয় বিএসএফ কে সকালে চিঠির মাধ্যমে পতাকা বৈঠকের জন্য আমন্ত্রন জানানো হয় । সাড়ে ৯ টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিএসএফ না আসায় বৈঠক অনুষ্ঠিত হয়নি। সাড়ে ১১ টার দিকে মুঠোফোনে বিজিবিকে তারা জানায় রুপচাঁদকে নদীয়ে জেলার চাপড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চিত্রে থাকতে পারে: আউটডোর

শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭

মুজিবনগর সীমান্তে থেকে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী ।

মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের রুপচাঁদ (৩৫)নামে এক বাংলাদেশী কৃষক কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফ। শনিবার ভোর রাতের দিকে ভারত বাংলাদেশ সীমান্তের  ১০৬/৪ এস মেইন পিলারের কাছ থেকে জিন্দা(শুটে)ক্যাম্পের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফ তাকা ধরে নিয়ে যায়। রুপচাঁদ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়ার  গ্রামের ফকির শেখের ছেলে।মুজিবনগর ক্যাম্পের সুবেদার ওয়েহেদুল ইসলাম জানান ভোর সাড়ে চারটার সময় সে সীমান্তবর্তি শুন্য লাইনের কাছে তার নিজ জমিতে সেচ দিতে যায় এ সময় ভারতের নদীয়া জেলার চাপড়া থানাধীন জিন্দা (শুটে)  ক্যাম্পের বি এস এফ তাকে  আটক করে নিয়ে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে মুজিবনগর ক্যাম্পের সুবেদার  বিষয়টি জানতে পেরে বি এস এফ এর সাথে পতাকা বৈঠক এর জন্য  চিঠি পাঠালে বি এস এফ কোন সাড়া দেয়নি।   পরে ফোন আলাপের মাধ্যেমে জানতে তিনি জানতে পারেন আটক কৃত রুপচাঁদকে বি এস এফ ভারতের চাপড়া থানায়  সৌপর্দ করেছে

মুজিবনগরের মহাজনপুর গ্রাম থেকে অস্ত্র উদ্ধার

মুজিবনগরে কাটা রাইফেল জব্দ:মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থ্রি নট থ্রি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যারাতে মহাজনপুর গ্রামের মোকাম আলীর বাড়ির পাশে একটি বাগান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই স্বপন কুমার ও এস আই উত্তম  পুলিশের একটি দল নিয়ে মহাজনপুর গ্রামের খাঁ পাড়ার মোকাম আলীর বাড়ির পাশে বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থ্রি নট থ্রি কাটা রাইফেলটি উদ্ধার করেছে। তবে অস্ত্র টি ওই স্থানে কে বা কারা রেখে গেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মুজিবনগরে বাংলাদেশ গ্রাম্য ডাক্তারদের সমাাবেশ অনুষ্ঠিত

চিত্রে থাকতে পারে: এক বা আরও বেশি ব্যক্তি এবং ইন্ডোরমুজিবনগর প্রতিনিধি :- মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগরে বাংলাদেশ গ্রাম্য ডাক্তার সমিতির মেহেরপুর জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১০টার দিকে মুজিবনগর উপজেলা অডিটরিয়াম হল রুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন তাহের ক্লিনিকের প্রতিষ্ঠতা ডাঃ আবু তাহের। সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান (ভাঃ) ডাঃ আক্কাস আলী। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা গ্রাম্য ডাক্তার সমিতির সভাপতি ডাঃ খলিলুর রহমান, সম্পাদক নজরূল ইসলাম, মেহেরপুর জেলা সমিতির যুগ্মসম্পাদক আক্কাচ আলী, উপদেষ্টা মুনছুর আলী। বক্তব্য রাখেন আলহাজ ডাঃ মোয়াজেম হোসেন, আলহাজ খলিলুর রহমান, ডাঃ আব্দুল মান্নান, আব্দুল কাদের। শেষে সাবেক ইউপি বাগোয়ান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডাঃ আক্কাস আলীকে সভাপতি, ডাঃ সাহাবুদ্দীনকে সাধারন সম্পাদক ও ডাঃ আদালতকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ঠ মেহেরপুর জেলা গ্রাম্য ডাক্তার সমিতির কমিটি গঠন করা হয়। সঞ্চলনায় ছিলেন ডাঃ বাসার।চিত্রে থাকতে পারে: 2 জন ব্যক্তি

বগুড়া থেকে মুজিবনগর আসার পথে পিকনিকে গাড়িতে ডাকাতি

চিত্রে থাকতে পারে: 8 জন ব্যক্তি, ব্যক্তিগণ দাঁড়িয়ে রয়েছেন, বাস এবং আউটডোর
বগুড়া থেকে মুজিবনগর আসার পথে পিকনিকে গাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে।যানা গেছে গাংনী চোকতোলা মাঠে বগুড়া থেকে মুজিবনগর আসার পথে পিকনিকে গাড়িতে ডাকাতি বৃহস্পতিবার রাত সাড়ে চারটার দিকে এই ডাকাতি সংগঠিত হয়।
দর্শনার্থীদের পক্ষ থেকে বাবলু মিয়া আমাদের জানান বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বগুড়া সদর উপজেলার আকাশ তারা গ্রাম থেকে পারিবারিক ভাবে আমরা পিকনিকের উদ্দ্যেশে মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগর রওনাহয় মুজিবনগর আসার পথে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কুখ্যাত চোক তোলার মাঠে ভোর সাড়ে চারটার দিকে সাদা মাইক্রো করে এসে রাস্তার উপরে গাছ ফেলে আমাদের ঢাকা চ- ৩২৯৯ রতন পরিবহন গাড়ির গতি রোধ করে যাত্রীদের মারধর করে প্রায় সাড়ে তিনভরি স্বর্ণ ও নগদ ৫০হাজার টাকা লুটপাট করে নেয় গহনা ও টাকা না দিতে চাইলে ডাকাত দল গাড়িতে থাকা বাচ্চাদের মাইক্রোতে তুলে অপহরনের হুমকিদেয় এবং মহিলাদের মারধর করে বাধ্য হয়ে আমরা সমস্ত কিছু তাদের হাতে তুলে দিই।ডাকাতি শেষে ডাকাতরা তাদের ব্যবহিত সাদা মাইক্রোতে করে দ্রুত স্হান ত্যাগ করে।

মুজিবনগরে নিখোঁজের ৩দিন পর ইজিবাইক চালককে অসুস্থ অবস্থায় উদ্ধার |

মেহেরপুরে তিন দিন পর ইজিবাইক চালক উদ্ধার

মুজিবনগর প্রতিনিধি :- নিখোঁজ হওয়ার তিনদিন পর মুজিবনগরের ইজিবাইক চালক শহিদুল ইসলামকে (৪৭)  অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের মল্লিকপাড়ার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। উদ্ধার হওয়া শহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃতমনোরুদ্দিনের ছেলে। শহিদুল ইসলামের পরিবার সুত্রে জানাযায়, গত ১৬ জানুয়ারী প্রতিনিদের মত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হলেও এতদিন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় স্থানীয় পত্রিকার নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ ও মুজিবনগর
থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অসুস্থ শহিদুল ইসলাম বলেন, ১৬ তারিখে বাড়ি থেকে বের হয়ে একটি লোক তার ইজিবাইক ভাড়া নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে পরে মল্লিক পাড়ায় সাবেক কাউন্সিলর মৃত আব্দুল্লাহ আল মামুন বিপুলের বাড়িতে নিয়ে আসেন। পরে তাকে বাড়ির ভিতরে ডেকে পরিবারের লোকজনসহ মুজিবনগর বেড়াতে
যাবার কথা বলে আমাকে দুপুরে খেতে দেন।এর পর আজ আমাকে উদ্ধার করা হলো। তিনি বলেন, আমার ইজিবাইক নেওয়ার জন্য খাবারে অজ্ঞান হওয়ার মেডিসিন দিয়ে আমাকে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে চলেগেছে। বাড়ি মালিক মৃত বিপুলের ছোট ভাই বকুল আহামেদ বলেন, এ বাড়িতে আমার পরিবারের কোন ব্যাক্তি থাকিনা। কিছুদিন আগে খুলনার এক ব্যাক্তি আমার কাছে বাড়ি ভাড়া নিয়ে বাড়িতে একটি চৌকি রেখে যান। আগামী ১ ফেব্রæয়ারী পরিবার নিয়ে এ বাড়িতে ওঠার কথা বলা হয়। তবে এর চেয়ে বেশি পরিচয় বলতে পারব না বলে তিনি জানান। খবর পেয়ে মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, অসুস্থ অবস্থায় শহিদুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সাথে কথা বলে এ ঘটানার তদন্ত করে এরসাথে জড়িতদের আটক করা হবে।

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭

মুজিবনগরে ২০ বোতল ফেন্সিডিল সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

চিত্রে থাকতে পারে: 4 জন ব্যক্তি
মেহেরপুরের মুজিবনগর থেকে ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল
৯ টার দিকে শিবপুর গ্রামের দক্ষিনপাড়া মসজিদের সামনের সড়ক থেকে তাদেরর আটক করা হয়। এ সময় তাদের শরীরে তল্লাশী চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো বাগোয়ান দরগাপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী রিজিয়া খাতুন (৩৫) ও মৃত অগিল শেখের মেয়ে কাঞ্চনমালা (৩০)। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, শিবপুর সড়কে ফেন্সিডিল নিয়ে দুই নারী মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে রিজিয়া খাতুন ও কাঞ্চনমালাকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশী চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭

মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ-এর সভাপতি আলহাজ্ব গোলাম রসুল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।

মুজিবনগর প্রতিনিধি:-মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম রসুল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়
সংগঠনের পক্ষ থেকে শনিবার দুপুরে সংবর্ধনা দেওয়া হয়। জেলা ট্রাক মালিক গ্রুপের সহসভাপতি আশরাফুল হকের সভপাপতিত্বে মুজিবনগর পর্যটন মোটেল চত্তরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত চেয়ারম্যান গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি মাহবুবুর রহমান মধু, আব্দুল হালিম, মুক্তিযোদ্ধার বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা খাতুন, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক
গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মোনাথালী ইউপি
চেয়ারম্যান মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের
সভাপতি আহসান হাবিব সোনা, ট্রাক ও ট্রাাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে গোলাম রসুলকে স্বর্ণখচিত কোর্ট পিন, চাদর, ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। পরে গোলাম রসুলের সভাপতিত্বে ট্রাক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।