মুজিবনগর খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মুজিবনগর খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

আগামী ১৩ এপ্রিল থেকে মুজিবনগর কমপ্লেক্সে দর্শানার্থীদের প্রবেশ নিষেধ


আগামী ১৭ এপ্রিল পালিত হবে ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে পালন করা হবে নানা কর্মসূচী। সকাল ৯ টার সময় জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর কমপ্লেক্সে আয়োজন করা হবে আলোচনা সভার। সভাপতিত্ব করবেন স্বাস্থ্য মন্ত্রী মোহামম্মদ নাছিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। বিশেষ অতিথি থাকবেন যুগ্ম সম্পাদক মাহাবুবুল হক হানিফ। সন্ধ্যা থেকে শুরু হবে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের খ্যাতিনামা শিল্পী মমতাজ পারভিন, বারী সিদ্দিকীসহ দেশের নামিদামি শিল্পীরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কমপ্লেক্সে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়। ফলে আগামী ১৩ এপ্রিল থেকে মুজিবনগর কমপ্লেক্সে প্রবেশ করতে দেওয়া হবে না কোন দর্শনার্থী। এছাড়াও প্রবেশ করতে পারবেনা সাধারণ মানুষ।বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, পহেলা বৈশাখ ও ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এ উপজেলায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কোন অপ্রিতকর ঘটনা এড়াতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

রবিবার, ২৬ মার্চ, ২০১৭

আজ ২৬ মার্চ।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।


আজ ২৬ মার্চ। বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দৃপ্ত শপথের দিন আজ। ভয়াল ‘কালরাত্রি’র পোড়া কাঠ, লাশ আর জননীর কান্না নিয়ে রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ সালের ২৬ মার্চ। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি।আজ থেকে ৪৬ বছর আগের ঠিক এমনি এক ভোররাতে পাক বাহিনীর গণহত্যার বিরুদ্ধে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। শত্রুসেনাদের বিতাড়িত করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার বঙ্গবন্ধুর ডাকে জীবনপণ সশস্ত্র লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি। ঘোরতর ওই অমানিশা ভেদ করেই দেশের আকাশে উদিত হয় স্বাধীনতার চিরভাস্বর সূর্য। বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছিল একাত্তরের আজকের এই দিনে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মহার্ঘ স্বাধীনতার ৪৬তম বার্ষিকী। ১৯৭০-এর নির্বাচনে জয়ী আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় পাকিস্তানি সামরিক জান্তা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের আঁধারে পাকিস্তানি হানাদাররা শুরু করে ইতিহাসের সবচেয়ে বর্বরতম গণহত্যা। জাতির এ ক্রান্তিলগ্নে ২৬ মার্চের শুরুতেই বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন দেশের স্বাধীনতা। ডাক দেন সশস্ত্র মুক্তিযুদ্ধের। একাত্তরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে অর্জিত হয় মুক্তিযুদ্ধের মহিমান্বিত বিজয়। মহান স্বাধীনতার এদিনে আমরা স্মরণ করছি জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং পাকিস্তানি হানাদারদের দ্বারা নিগৃহীত দুই থেকে তিন লাখ মা-বোনকে।
রাষ্ট্রপতির বাণী
বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশবাসী ও প্রবাসে বসবাসরত বাংলাদেশের সকল নাগরিককে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় দিন। বহু ত্যাগ-তিতিক্ষা এবং দীর্ঘ ন’মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্যে পৌঁছতে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। রাষ্ট্রপতি স্বাধীনতার এ মহান দিনে দেশের সামগ্রিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দেশ-বিদেশে বসবাসরত সকল নাগরিককে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর বাণী
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে অর্থপূর্ণ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে, স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সংবিধান, গণতন্ত্র ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বানচাল করতে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং গণতন্ত্রবিরোধী শক্তির ষড়যন্ত্র এখনও চলছে। দেশবাসীকে স্বাধীনতা, গণতন্ত্র ও দেশবিরোধী যে কোনো অপতত্পরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
স্বাধীনতা দিবসে ঐক্য কামনা করেছেন এইচএম এরশাদ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক বিবৃতিতে জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ দেশবাসীকে অভিনন্দন জানানোর পাশাপাশি সবার ঐক্য কামনা করেছেন।
স্বাধীনতা দিবসে জাতীয় পার্টির (জেপি) শুভেচ্ছা
জাতীয় পার্টির-জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম ৪৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং দখলদার পাকিস্তানিদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামের আহ্বান জানান। পরবর্তীতে নয় মাসের গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ হানাদার মুক্ত হয়।
বিবৃতেতে তারা বলেন, আজকের এই দিনে আমরা তাই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সেইসব অকুতোভয় বীর সন্তানদের; যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে সমর্থ হয়েছিল। কিন্তু
স্বাধীনতার ৪৩ বছর পরও আমরা ক্ষুধা, দারিদ্র্যতা, নিরক্ষরতা, বুদ্ধিহীনতার গ্লানি থেকে মুক্তি পাইনি। একাত্তরের মুক্তিযুদ্ধের সেই চেতনাকে আবারও ধারণ করে ঐক্যবদ্ধভাবে এই গ্লানি হতে মুক্ত হওয়ার সংগ্রামে ঝাপিয়ে পড়ার জন্য নেতৃদ্বয় দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিরোধী দলীয় নেতার বাণী
বাণীতে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সুশাসন ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিনি দেশবাসী ও প্রবাসে বসবাসরত বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি জাতীয় জীবনে এ শুভ মুহূর্তে পারস্পরিক হিংসা-বিদ্বেষ ভুলে সবার সম্মিলিত ও সর্বাত্মক প্রচেষ্টায় দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়ার কাজে এগিয়ে আসারও আহ্বান জানান।
বিএনপি নেত্রীর বিবৃতি
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল সোনালী দিন। এদিনে বিশ্ব মানচিত্রে দেশমাতৃকার স্বাধীন সত্তা ফুটে উঠেছিল। আজকের এইদিনে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শনিবার, ২৫ মার্চ, ২০১৭

জেলা পরিষদের সদস্য শাহীনের বিচারের দাবীতে মুজিবনগরে প্রতিবাদ সভা ও মানববন্ধন

মেহেরপুর জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শাহীন তার নিজ গাড়ীতে জাতীয় পতাকা লাগিয়ে পতাকার অবমাননা করার দায়ে সুষ্ট বিচারের দাবীতে মুজিবনগরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে ইউপি সদস্য সহ স্থানীয় জনগন।বৃহঃপ্রতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন চলে। মুজিবনগর উপজেলার সামনে বাগোয়ান ইউপি ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ফিতাজ মল্লিকের নেতৃত্বে মানবন্ধনে যোগ দেন বাগোয়ান ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য দিলিপ মল্লিক,৩নং ওয়ার্ড সদস্য সোহরাব হোসেন৫নংওয়ার্ড সদস্য কমরউদ্দীন সেলিম ৬নং ওয়ার্ড সদস্য সংকর বিশ্বাস,৮নং ওয়ার্ড সদস্য আনারুল ইসলাম,সাবেক ৭নং ওয়ার্ড সদস্য সোনাল উদ্দীনসহ কৃষক, শ্রমিক সাধারন মানুষ এতে অংশ নেন। উক্ত মানববন্ধনে সকলের দাবী শাহীনের নামে ভুয়া মেজর পরিচয়ের অনেক অভিযোগ আছে, পুনরায় সে গাড়ীতে পতাকা লাগিয়ে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়িয়েছে এমন অভিযোগ আছে। তার এত বড় স্পর্ধা প্রধানমন্ত্রি শেখ হাসিনার সাথে তুলনা করেন। সে কিনা বলে প্রধানমন্ত্রী যদি গাড়ীতে পতাকা লাগাতে পারে আমি কেন পারবো না,মুন্ত্রীরা যদি পতাকা লাগায় তাহলে আমিও পতাকা লাগাবো। এমন এক প্রতারক, ভন্ড চরিত্রহিন শাহীনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়। উল্যেখ্য! গত ২২ই ফেব্রুয়ারী জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন তার নিজ গাড়ির ষ্টান্ডে পতাকা লাগিয়ে জেলা পরিষদের দিকে যাচ্ছিল সে অবস্থায় কেদারগন্জ বাজারে অবস্থিত এফ এম বাজারের সিসি ক্যামরায় ধরা পড়ে। প্রকাশ থাকে যে মেহেরপুর জেলা পরিষদ সদস্য শাহিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় মুজিবনগরে গত ১৮মার্চ দৈনিক আকাশ খবর পত্রিকা না পেয়ে ফটোকপির দোকানে ভীড়
Image may contain: 13 people, people standing, crowd and outdoor

সোমবার, ১৩ মার্চ, ২০১৭

সাংবাদিকদের সাথে মুজিবনগর থানা পুলিশের মতবিনিময় সভা

Image may contain: 6 people, people sitting and indoor
মুজিবনগর উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে সাংবাদিকদের সাথে মুজিবনগর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যার দিকে মুজিবনগর থানা সম্মেলন কক্ষে মুজিবনগর থানা পুলিশ ওই মতবিনিময় সভার আয়োজন করে। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক, সাধারন সম্পাদক শেখ সফি, সহসভাপতি রেজাউল করিম রেজা,হাসান মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন দপ্তর সম্পাদক শাকিল রেজা ও সাংগঠনিক সম্পাদক সোহাগ মন্ডল প্রমুখ। উল্লেখ্য, ইতিপৃর্বে মেহেরপুর পুলিশ সুপার আনিসুর রহমার মেহেরপুর জেলাকে আগামী ৩মাসের মধ্যে মাদক মুক্ত করার ঘোষনা দেন।
Image may contain: 7 people, people sitting and indoor















মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযান আটক পাঁচ : ভ্রাম্যমান আদালতে সাজা

Image may contain: 7 people, people standing
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার সকালে বিভিন্ন জাগা থেকে পাঁচ জনকে আটক করে পুলিশ। আটক কৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন এরকাছে নেশা ছাড়ার অঙ্গীকার করলে মাদকদব্য আইনের ১৯৯০ সালের ৭( ২) ধারায় ৪জনের কাছ থেকে নগত ১০০০টাকা করে জরিমানা ও ১ জনকে ১৫ দিনের সাজা দেন।সাজা প্রাপ্তরা হল আনন্দবাস গ্রামের কাইদারের ছেলে পিন্টু (২৮) কে ১০০০টাকা,ছাফুর ছেলে বাবুল (২৬) কে ১০০০ টাকা,একই গ্রামের মৃত হেকমতের ছেলে রিপন (২৭) কে ১০০০ টাকা এবং বাগোয়ান গ্রামের দরগাপাড়ার মৃত আমির গাজির ছেলে আশাদুল (৩৭)কে ১০০০ টাকা  মৃত হেকমতের ছেলে আলমগীর (৩৫)কে ১৫ দিনের জেল জরিমানা করে। মুজিবনগর থানা ইনচার্য কাজী কামাল হোসেন জানান গত ৯ মার্চ থেকে সারা দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত চলছে। চলবে আগামী ১৮ তারিখ পর্যন্ত।

মুজিবনগরে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরন সভা অনুষ্ঠিত

Image may contain: one or more people, people sitting, table and indoor
মুজিবনগরে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ৩টার দিকে মুজিবনগর উপজেলা অডিটরিয়াম হল রুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সচিব তথ্য কমিশন মো: রফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুজিবনগর থানার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাষক (সার্বিক) রাশিদুল মান্ন্াফ কবির, মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। বক্তব্য রাখেন কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্ত/কর্মচারী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেত্রীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন সমাজ সেবা অফিসার তৈফিকুর রহমান।

মুজিবনগরে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Image may contain: 4 people, people sitting
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষন করেছে মাজেদুল হক নামের এক বখাটে। ধর্ষিত শিশুটি সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রী। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বখাটে মাজেদুল সোনাপুর গ্রামের শাহাবদ্দিন আলীর ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় মাজেদুল শিশুটিকে বকরমের (এক ধরণের ডাল) ফল খাওয়ালো লোভ দেখিয়ে মাঠের মধ্যে একটি ভাঙা ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে মাজেদুল। রক্তাক্ত অবস্থায় শিশুটি চিৎকার করলে ধর্ষক পালিয়ে যায। আশে পাশের লোকজন শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। পরে শিশুটির বাবা মা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিক উন নবী সিয়াম জানান, প্রাথমিক লক্ষন দেখে মনে হয়েছে শিশুটিকে ধর্ষন করা হয়েছে। পরীক্ষার পর বিষয়টি পরিস্কার হবে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। তবে মেয়ের পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেননি। ধর্ষিতার পিতা জানান, গ্রামের মোড়লদের চাপে থানায় জানানো হয়নি। তারা বিচার করার আশ্বাস দিয়েছে। ঠিকমত বিচার না করলে মামলা করা হবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

মুজিবনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Image may contain: 18 people
নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা এই প্রদিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাষন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উদযাপন উপোলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে দশটার সময় উপোজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে ব্র্যাক, সুবাহ্ , সু শান্তা ও সিডিপির সহযোগিতায় উপোজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপোজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন,  উপোজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপোজেলা কৃষি অফিসার মোফাখ্খারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক,যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু উপজেলা প্রমুখ।

বুধবার, ৮ মার্চ, ২০১৭

মুজিবনগরে সুখ সাগর পেঁয়াজ চাষীদের জীবন ভাসছ দুঃখের সাগরে

Image may contain: one or more people, child, outdoor, nature and food
রেজাউল করিম রেজাঃ সুখ সাগর পেঁয়াজ চাষ করে জীবন মানের উ্ন্নতি হলে গত কয়েকবছর ধরে আর সুখ মিলছে না মেহেরপুরের মুজিবনগর উপজেলার পেঁয়াজ চাষীদের। চলতি বছরে আবহাওয়া অনুকুল থাকায় পেঁয়াজের ফলন ভাল হলেও হতাশ চাষীকরা। এতে লোকসানের ভয়ে ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে সাহস পাচ্ছেন না চাষীরা। ফলে কৃষকদের চোখের সামনেই উৎপাদিত ফসল নষ্ট হবার আশংকা দেখা দিয়েছে ।পেঁয়াজের লোকসান গুনছেন মেহেরপুর জেলার মুজিবনগরের কৃষকরা। গত বছর দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতি শিলাবৃষ্টির কারণে কৃষকরা পেঁয়াজ চাষে ক্ষতির সম্মূখীন হলেও এবছর তা পুষিয়ে নেয়ার কথা ছিল। কিন্তু বাজারে পেঁয়াজের দাম কম হওয়ায় উপোজেলার হাজারো কৃষককে লোকসান গুনতে হচ্ছে। মুজিবনগর উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মুজিবনগর উপজেলায় ১ হাজার হেক্টর জমি পেঁয়াজ চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কিন্তু আবাদ হয়েছে ১ হাজার ১ শত ৫ হেক্টর। সবগুলো পেঁয়াজ ওঠানো এখনো শেষ হয়নিতবে এ বছরের প্রাপ্ত গড় ফলন ৩৬ থেকে ৪০ মেট্রিকটন পার হেক্টরে এসে দারিয়েছে। মুজিবনগর উপোজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর গ্রামের পেঁয়াজ চাষি সিরাজুল ইসলাম বলেন, এ বছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে। কিন্তু আমাদের উৎপাদিত পেঁয়াজের মান অনেক ভাল হওয়া সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী ইন্ডিয়া থেকে অল্পমূল্যে নিম্মমানের পেঁয়াজ আমদানি করছে। তাই এ বছর বাজারে পেঁয়াজের দাম অনেক কম।
Image may contain: plant, flower, tree, outdoor and natureImage may contain: food
Image may contain: food and indoor
এছাড়াও একই ইউনিয়নের আনন্দবাস গ্রামের পেঁয়াজ চাষি বাবলু বিশ্বাস বলেন, তিনি চার বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। উৎপাদিত পেঁয়াজ এখন এত কম দামে
বিক্রি করে তার বিঘাপ্রতি সাড়ে ১০ হাজার টাকা লোকসান গুনতে হবে। চার বিঘা জমিতে তার লোকসান হবে বলে ভাবছেন ৪২ হাজার টাকা। মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামের চাষি আজিল মোল্লা বলেন, এ বছর আমি নয় একর জমিতে পেঁয়াজের চাষ করেছি। পেঁয়াজের ফলনও ভাল হয়েছে। এখনো বিক্রি করিনি শুনেছি পেঁয়াজের দাম অনেক কম।
দারিয়াপুর ইউনিয়নের একজন চাষি বলেন, আমরা গরিব কৃষক। পেঁয়াজ চাষ করতে আমাদের অনেক খরচ হয়। ব্যাংকে থেকে ও সুদে টাকা এনে পেঁয়াজ চাষ করেছি। যাতে একটু ভালোভাবে থাকতে পারি। কিন্তু এ বছর লোকসান হওয়ায় সুদের ও ব্যাংকের টাকার খুব টেনশনে আছি। কেদারগন্জ বাজারসহ উপোজেলার কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ ৮ টাকা ১০ টাকা দামে বিক্রি হচ্ছে। বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর পেঁয়াজের দাম কম। কৃষকদের কাছ থেকে
আড়তের মাধ্যমে পাইকাররা পেঁয়াজ কেনেন। আড়তের খাজনা ও যাতায়াতের ভাড়া দিয়ে আমাদের কেজি প্রতি ৫ এর অধিক টাকা দাম পড়ে যাচ্ছে। এ ব্যাপারে মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মোহাঃ মোফাখারুল ইসলাম এর সঙ্গে আলাপ কালে তিনি বলেন, এ বছর পেঁয়াজের আবাদের লক্ষমাত্রা ও উৎপাদন দুটিই ভাল হয়েছে। কিন্তু বাজারে পেঁয়াজের দাম না থাকায় চাষীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

মুজিবনগরের মানিকনগর স্বরস্বতী খালের একাংশ পূন:খননের উদ্বোধন করলেন এম পি দোদুল

Image may contain: 3 people, people sitting

মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের স্বরস্বতী খালের একাংশ পূন:খননের উদ্বোধন করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর-১ আসনের সংসদসদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করেন। বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দিন, জেলা মৎস কর্মকর্তা মেছবাউল হক, উপজেলা
কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকৌশলী রুহুল আমিন। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান। তিন হাজার ৫০৭ ঘনমিটার খাল খনন করতে ব্যায় ধরা হয়েছে ৫লাখ টাকা। আগামী ৯ মার্চ খাল খনন শুরু হয়ে শেষ হবে ৩১ মার্চ।
খালটি খনন করা ৫জন মহিলা ও ৫ জন পুরুষ সুফল ভোগ করবে।

মুজিবনগরে জাতীয় পাট দিবস পালিত


Image may contain: 14 people, outdoor
“সোনালী আাঁশের সোনালী দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিবনগরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় পাট দিবস । মুজিবনগর উপজেলা প্রশাসান ও মুজিবনগর পাট অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় এ উপলক্ষে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিন র্যালির নেতৃত্ব দেন। পরে উপজেলা অডিটরিয়াম হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম, শিক্ষা অফিসার গোলাম ফারুক, মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম, সমবায় অফিসার ফসিয়ার রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী পাট উন্নয়ন অফিসার অমিয় চন্দ্র চন্দ। র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন।

মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

মেহেরপুরে দুই ব্যবসায়ীকে অহরহণ পুর্বক গলাকেটে হত্যা



স্টাফরিপোর্টার:-মেহেরপুরের সোনাপুর গ্রামের দুই ব্যবসায়ীকে অপহরণ পুর্বক গলাকেটে হত্যা করেছে চাঁদাবাজরা।দাবিকৃত চাঁদার টাকাপরিশোধ না করায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে জানায যায়। রাতে গ্রামের একটি চায়ের দোকান থেকে তাদেরক অপহরণের পর পরের দিন সোমবার দুপুরে গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হচ্ছেন- সদর উপজেলার সোনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কাঠ ব্যবসায়ী আব্দুল মজিদ (৫৫) ও একই গ্রামের তাফছুদ্দীনের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী আসাদুল ইসলাম (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত পৌনে এগারটার দিকে গ্রামের মজনু মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন নিহত দুজনসহ গ্রামের কয়েকজন। এসময় ১০/১২ জন অস্ত্রধারী তাদের অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায়। মজিদ ও আসাদুলের পরিবারের কাছে মোবাইলে ফোনে মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে চাঁদাবাজরা। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি। আজ দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় একটি তামাক ক্ষেতে মজিদ ও আসাদুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনার সতত্যা নিশ্চিত করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। চাঁদার দাবিতে হত্যাকান্ড- নাকি অন্য কিছু তা তিনি এখনো স্পষ্ট নন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও নৌকার পক্ষে ভোট বৃদ্ধির লক্ষে মুজিবনগরের বাগোয়ান ইউপি যুবলীগের প্রস্তুতি সভা


মুজিবনগর থেকে শের খাঁন:::আগামী নির্বাচনে জননেত্রী, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নৌকার পক্ষে ভোট বৃদ্ধি ও বাগোয়ান ইউপি যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে বাগোয়ান ইউপি যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে মুজিবনগর শেখ হাসিনা চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাগোয়ান ইউপি যুবলীগের আহবায়ক আজিজুর রহমান মুংলা। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ০১নং ওয়ার্ড সদস্য শাহীন উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি যুবলীগের যুগ্নআহবায়ক মিঃ বাবুল মল্লিক প্রধান বক্তা তার বক্তব্যে বলেন আগামীতে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও নৌকার ভোট বৃদ্ধি লক্ষে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মিকে নিজ নিজ এলাকার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কার্যক্রম তুলে ধরতে হবে এবং আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগনের যে উন্নয়ন করছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষে আরেকটিবার নৌকাকে জয়যুক্ত করার জন্য।সেই সাথে আমি বাগোয়ান ইউনিয়ন যুবলীগকে একটি বার্তা দিতে চাই আমরা প্রত্যেক ওয়ার্ডে যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন করব সেই লক্ষে আপনারা সচ্ছ, সুন্দর, দূর্নীতি মুক্ত, নেশা মুক্ত,ভাল নেতা বাছায় করবেন যারা আগামীতে ওয়ার্ড কমিটির নেতৃত্বদেবে এবং আগামী জাতীয় নির্বাচনে এই কমিটি জনগনের মাঝে কাজ করবে জনগনকে উদবুদ্ধ করবে নৌকায় ভোট দেওয়ার জন্য, তিনি বলেন যুবলীগ একটি সুশৃঙ্খল দল তাই আপনাদের উদ্দেশ্য হবে কোন হানাহানিতে না গিয়ে সাধারণ মানুষের ভালবাসা জয় করার মাধ্যমে নৌকার ভোট বৃদ্ধিকরে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে যাওয়া।মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি যুবলীগের যুগ্নআহবায়ক ইমাজউদ্দীন, টিপু সুলতান ও যুবলীগ নেতা খাদেমুল ইসলাম, শফিকুল ইসলাম, উপস্হিত ছিলেন বাগোয়ান ইউপি ১২টি গ্রামের যুবলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানটির সার্বিক সণ্চালনায় ছিলেন যুবলীগনেতা মতিউর রহমান।

মুজিবনগরে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন

Image may contain: 9 people, people walking and outdoor
“নারী-পুরুষসমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন করেছে উপজেলা প্রশাষন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মুজিবনগর। ব্র্যাক, সিডিপি ও সু-শান্তা স্বেচ্ছাসেবী সংস্থ্যার সহযোগীতায় গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিনের নেতৃত্বে উপজেলা চত্বর প্রধান সড়কে মানববন্ধন পালন করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, বিশিষ্ঠ সাংবাদিক রফিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম, সু-শান্ত স্বেচ্ছাসেবী সংস্থ্যার নির্বাহী পরিচালক সাফিয়া সারমিন ও এনজিও, সমাজ উন্নয়নের প্রধান গন।

মুজিবনগরে পুলিশের তাড়া খেয়ে পানিতে ঝাপ ডুবে এক জনের মৃত্যু


মুজিবনগর সংবাদ :::::পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে আলমগীর হোসেন (৪৫) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে পুলিশের তাড়া খেয়ে ভৈরব নদীতে ঝাপিয়ে পড়ার পর সোমবার ভোর ৫টার দিকে স্থানীয়রা ভৈরব নদীর পানিতে ডুবে থাকা অবস্থায় আলমগীরের মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করছেন স্থানীয়রা।
আলমগীর হোসেন ভোলা জেলার ইলিশা জংশন বাজারের আব্দুর রবের ছেলে এবং রসিকপুর গ্রামের আনিছুর রহমানের বিয়াই ও আমিরুল ইসলামের শশুর । তিনি ঢাকার একজন ফল ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝে মাঝে আলমগীর হোসেন ব্যবসায়ীক কাজে রশিকপুর গ্রামে বেয়াই বাড়িতে অবস্থান করতেন তিনি এলাকার সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেন তিনি মুজিবনগর এলাকায় আম ও লিচুর বাগান কিনে ব্যাবসা করতেন। গতরাত সাড়ে নয়টার দিকে বেয়াই বাড়িতে খাওয়া দাওয়া শেষে রশিকপুর গ্রামের ভৈরব নদীর ধারে মোতালেব হোসেনের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আর তাস খেলা দেখছিলেন তখন রাত সাড়ে ১১ টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি দল তাদের ধাওয়া দেয়।পুলিশের ভয়ে তাস খেলোয়াড়সহ দোকানে বসে থাকা লোকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এর মধ্যে আলমগীর হোসেনসহ কয়েকজন দিশিমিসি না পেয়ে পাশের ভৈরব নদীতে ঝাপ দেয় এসময় নদীথেকে থেকে খোকন ও বাবুকে আটক করে পুলিশ কিন্তু আলমগীরে হদিস মেলেনি। পরে রাত সাড়ে ৩ টা দিকে পুলিশ খোকন ও বাবুকে ছেড়ে দিলে তারা এসে বলে যে আলমগীর নদীতে ঝাপ দিয়েছিল কিন্তু ওঠেনি তখন নদীতে ডুবদিয়ে খোজাখুজি শুরু করে স্হানিয়রা এবং সকাল সাড়ে ৫ টা দিকে তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।আলমগীরের বিয়াই আনিছুর খাঁ ও এলাকাবাসীর অভিযোগ, নদী থেকে তাদের আটক করার চেষ্টাকালে পুলিশ সেখানে কাউকে যেতে দেয়নি। আলমগীর হয়তো সাঁতার জানতেন না। এ কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করছেন স্থানীয়রা।
এদিকে অভিযোগ অস্বীকার করে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান,মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয় চায়ের দোকানের লোকজন পুলিশ দেখে পালাতে শুরু করে এ সময় পুলিশ দুজনকে আটক করে কিন্তু তাদের কাছে মাদক দ্রব্য ও জুয়া খেলার কোন আলামত না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।আলোমগীর যে ডুবে গেছে পুলিশ তা জানত না সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়।পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা এবং ময়নাতদন্তের পরে লাশ তার আত্নীয়সজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।সহকারি পুলিশ সুপার আহসান হাবিব জানান আলমগীর পুলিশের তাড়াখেয়ে পানিতে ঝাপ দিয়েছিল কিনা তা তদন্তকরে দেখাহবে।

রবিবার, ৫ মার্চ, ২০১৭

মেহেরপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের আহবায়ক কমিটি গঠন

Image may contain: 2 people, glasses, close-up and textবাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের ৬ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গেল ১৮ ফেব্রুয়ারী কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান টুটুল ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস.এ.এম জাকারিয়া আলমের স্বাক্ষরিত পত্রে মুজিবনগর বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব হোসেনকে আহ্বায়ক মনোনীত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ্ জামাল ও গাংনী মটমোড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদকে। এছাড়াও অপর তিন সদস্য হলেন -আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু, আমদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম ও মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মফিজুর রহমান মফিজ।

মুজিবনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Image may contain: 6 people, people sitting and people standingমেহেরপুরের মুজিবনগর থেকে ৬০পুরিয়া গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বাগোয়ান গ্রামের নতুনপাড়া নিজ বাড়ী থেকে আটক করা হয়। এ সময় তাদের শরীরের তল্লাশী চালিয়ে ৬০পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত হলো বাগোয়ান নতুনপাড়া গ্রামের জমির খাঁর স্ত্রী কবিরা খাতুন (২৬)। মুজিবনগর থানার (সেকেন্ড অফিসার) এসআই মতিউর রহমান জানান, বাগোয়ান গ্রামে নিজ বাড়ীতে গাঁজা নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে কবিরা খাতুন আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ৬০পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতকে মামলাসহ কোর্টেপ্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Image may contain: 5 people, people standing

মুজিবনগর এক বিঘা জমির ফলজ ও বনজ গাছের চারা কটে তছরুপ!

Image may contain: 1 person, standing, sky, outdoor and nature
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ব্রাক অফিসের পাশে এক বিঘা জমির ফলজ ও বনজ গাছের চারা কেটে তছরুপ করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ফলজ ও বনজ গাছের চারা কেটে তছরুপ করেছে এবং ইতি পূর্বে দুইবার বিভিন্ন গাছ কেটে তছরুপ করা হয়েছে বলে অভিযোগ করেছে জমির মালিক রুহুল আমিন মিঠু। ভুক্তভোগী রুহুল আমিন মিঠু গোপালনগর গ্রামের গ্রামের মৃত
জামাত আলীর ছেলে। তিনি বলেন- ইতি পূর্বে দুইবার ফলজ ও বনজ গাছর কাটা অভিযোগে প্রতিপক্ষের নামে আদালত মামলা আছে। এর পর থেকে প্রতিশোধ নিতে একটার পর একটা ক্ষতি সাধনের চেষ্টা করে আসছেন প্রতিপক্ষরা। গত সোমবার দিবাগত রাতের
যে কোন সময় আবারো গাছের চারা তছরুপ করেছেন।

রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগরে শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা উপলক্ষে প্রস্ততি সভা

Image may contain: one or more people and people sitting
আগামী ১ মার্চ মুজিবনগর উপজেলাকে শতভাগ
বিদ্যুতায়ন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। এ উপলক্ষে মুজিবনগরর উপজেলা চত্ত্বরে
গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ভিডিও
কনফারেন্সের মাধ্যমে গণসমাবেশে বক্তব্য
রাখবেন প্রধানমন্ত্রী নিজেই। গণসমাবেশ সফল
করার লক্ষে আজ শনিবার বিকেলে প্রস্তুতিসভা
করেছে দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সংগঠনটির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী। বক্তব্য রাখেন মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
রফিকুল ইসলাম রফা, সাধারণ সম্পাদক জামাত আলী, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলামসহ ইউপি ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা সভায়উপস্থিত ছিলেন।

বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগরে নানা আয়াজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


Image may contain: 15 people, people standing and outdoor
মুজিবনগরে নানা আয়োজনে মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোরে শহীদদের স্মরনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী/আধা-সরকারী,
প্রতিষ্ঠানের ভবন সমৃহে জাতীয় পতাকা অর্ধনিমিত
রেখে উত্তোলন করা হয়। ৭টা ৩০ মিনিটে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিনের নেতৃত্বে উপজেলা চত্তর থেকে প্রভাত ফেরী শুরু করে মুজিবনগর স্মৃীতিসৌধে ঘুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। প্রভাত ফেরী (র্যালীতে) মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, শিক্ষা অফিসার গোলাম ফারুক ও মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মুন্সী ওমর ফারুক ও সকর সাংবাদিক সহ উপজেলার কর্মকর্তা, কর্মচারী ও স্কুল/
কলেজের ছাত্র/ছাত্রীরা অংর্শ গ্রহন করেন। পরে শহীদ মিনার চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Image may contain: 11 people, people standing and outdoor