সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭

মেহেরপুর ০৭নং এলাকা পল্লী বিদ্যু সমিতির পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ


Image may contain: 20 people, people standing and outdoor


মেহেরপুর পল্লী বিদ্যু সমিতির ০৭নং এলাকার পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ। আজ সোমবার সকাল ১০ টা থেকে মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪ টা পর্যন্ত। নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন যশোরের নির্বাহী পরিচালক সিস্টেম অপারেশন অফিসার মোজাম্মেল হক। নির্বাচনে মোট ২২৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আব্দুর রশিদ বৈদ্যুতিকপাখা প্রতীকে ১২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাতিল হয়েছে ০৪ ভোট। একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী একরামুল হক বৈদুত্যিক বাল্ব প্রতীকে ৯৮৯ ভোট পেয়েছে। মোট ভোটার ছিল ১০ হাজার ৩শত ২৭Image may contain: one or more people, people sitting, people eating, table and indoor
 ভোট।

মুজিবনগরে অস্ত্র, গুলি ও বোমাসহ দুই যুবক গ্রেফতার

Image may contain: 3 people, people standing
মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে দেশীয় বন্দুক, ২ রাউন্ড গুলি ও ২টি বোমাসহ মিঠুন হোসেন (২৫) ও সাহাদত হোসেন (২৪) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন চিহ্নিত চাঁদাবাজ বলে দাবি পুলিশের। রোববার মধ্য রাতে দারিয়াপুর গ্রামের একটি ইটভাটা থেকে তাদেরকে
গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি। গ্রেফতার মিঠুন মেহেরপুর ঘোষপাড়ার মৃত আবু বক্করের ছেলে এবং লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাহাদাত হেসেন। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, দারিয়াপুর গ্রামের
জাহাঙ্গীরের ইটভাটায় রোববার দিনগত রাত সাড়ে তিনটার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী আক্রমণ করে। তারা অস্ত্রের মুখে
শ্রমিকদের ভয় দেখিয়ে মালিকের কাছে চাঁদা দাবি করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে এসআই মতিউর রহমান ও উত্তম চক্রবর্তীকে সঙ্গীয় ফোর্সসহ প্রেরণ করা হয়। ইটভাটা এলাকায় পুলিশের ওই দলটি পৌঁছুলে সন্ত্রাসীরা পিছু হটতে থাকে। পুলিশও বিষয়টি টের পেয়ে তাদেরকে আটকের চেষ্টা করে। দৌড়ে পালানোর সময় মিঠুন ও শাহাদতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, ২ রাউন্ড গুলি ও ২টি বোমার উদ্ধার করা হয়। তবে পালিয়ে যায় তাদের সঙ্গীয় কয়েকজন।
এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহযোগী কয়েকজনের নাম স্বীকার করেছে গ্রেফতার দুজন। তাদেরকে গ্রেফতারের চেষ্টাও করছে পুলিশ। মিঠুন ও সাহাদত এবং তাদের কয়েকজন সহযোগির নামে মুজিবনগর থানায অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতার দুজনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

মুজিবনগর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত













Image may contain: 12 people, people sitting and indoor
মেহেরপুর মুজিবনগর উপজেলা ছাত্রলীগকে আরো গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়াজনে, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ

ছাত্রলীগের সভাপতি শেখ সাদী ও শহর ছাত্রলীগের সভাপতি রাশেদুল হাসান, মোনাখালী ইউপি ছাত্রলীগের সভাপতি জুয়েল ও বাগোয়ান ইউপি ছাত্রলীগের সভাপতিসোহানুর রহমান সোহাগ প্রমুখ।
Image may contain: 25 people, people standing

রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগর কিডনী এন্ড জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন



 মেহেরপুরের মুজিবনগর কিসমত মন্ডল মেমোরিয়াল ট্রাস্টে‘র প্রকল্প হিসেবে “কিডনী এন্ড জেনারেল হাসপাতালের” শুভ উদ্বোধনী করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে মুজিবনগর  প্রধান অতিথি হিসেবে থেকেওই হাসপাতালের উদ্বোধন করেন ডাঃ সাইফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন এম.কে.জি.এইচ‘র প্রতিষ্ঠাতা পরিচালক এ.কে.এম কামরুল হাসান দোলন। বিশেষ অতিথি ডাঃ মারুফা বেগম। স্বাগত বক্তব্য রাখেন এম.কে.জি.এইচ‘র নির্বাহী পরিচালক ডাঃ রিচার্ড সরেন।

শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশীকে পুশব্যাক করেছে বিএসএফ

Image may contain: 9 people, people standing and stripes
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানান ভূক্তভোগীরা। তবে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি বিজিবি। ভূক্তভোগীরা জানান- তারা বিভিন্ন সময়ে ভারতে যাবার পর বিএসএফ এর হাতে আটক হয়। ভারতের বিভিন্ন জেলে সাজাভোগ করার পর বৃহস্পতিবার তাদের ৪০ জনকে নেয়া হয় মুজিবনগর সংলগ্ন বাংলাদেশের বিভিন্ন সীমান্তে। পরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে গভীর রাতে দু’টি দলে মোট ১৮ জনকে পুশব্যাক করা হয়। ১০ জনের একটি দলে থাকা ৮ জনের নাম ঠিকানা পাওয়া গেছে। এরা হলেন- সাতক্ষীরা জেলার সাতানী গ্রামের আব্দুল খালেকের ছেলে সাদ্দাম (২৩), পাতাখালীর আব্দুল মান্নানের ছেলে আল মামুন (২৩), সেগুনতলার সাফেক মোড়লের ছেলে জাহাঙ্গীর (২৬) শ্যামনগরের জাকারিয়ার ছেলে মিজানুর (২২), শোলখালীর নূর আলীর ছেলে কাওছার (২৪) ও পারুলিয়ার শাজাহান গাজীর ছেলে শরিফুল গাজী (১৮) এবং বরিশাল জেলার জিয়ানগরের বারেক ফরিদের ছেলে মিরাজ ফরিদ (২০) ও উজিলপুরের নারকেলীর ইউসুফ হালদারের ছেলে মিণ্টু হালদার (২৪)। মুজিবনগর বিজিবি’র ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি তাদের জানা নেই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।
Image may contain: 2 people, people sitting, shoes and outdoorImage may contain: 4 people, people sitting, people standing and outdoor

মুজিবনগর অনন্যা পার্কে ট্রয়ট্রেন ও এরোপ্লেনের শুভ উদ্বোধন

Image may contain: 4 people, people standing and outdoor
মুজিবনগর অনন্যা পার্কের নতুন সংযোজন ১টি ট্রয়ট্রেন ও এরোপ্লেনের শুভ উদ্বোধনী করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১০টায় মুজিবনগর কমপ্রেক্সে গেটের সামনে অনন্যা পার্কে প্রধান অতিথি হিসেবে থেকে একটি ট্রয়ট্রেন ও এরোপ্লেনের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু। বিশেষ অতিথি মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন ও মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মুন্সী ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন অনন্যা পার্কের পরিচালক হাসানুজ্জামান লালটু।
Image may contain: 2 people, people smiling, people standing and outdoor
Image may contain: 4 people, people standing, sky, child and outdoor

মুজিবনগরে কৃষক প্রশিক্ষণ ও বীজ সংরক্ষন পাত্র বিতরন

Image may contain: 4 people, people standing
মুজিবনগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে দ্বিতীয় শস্য বহুমুখী করণ প্রকল্পের আওতায় উচ্চ মূল্য ফসল উৎপাদন কলা কৌশলের দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চাষী পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও পেযাঁজ বীজ উৎপাদন, বিতরণ ও সংরক্ষন প্রকল্পের আওতায় প্রদর্শনী ভূক্ত ২০ জন কৃষকের মাঝে সরিষার বীজ সংরক্ষণের জন্য বীজ পাত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার ১১টায় মুজিবনগর কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি থেকে কৃষক প্রশিক্ষণ ও বীজ পাত্র বিতরণ করেন। ওই সময়
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ, ব্রাকের
ম্যানেজার শাজাহান মোল্লা, হর্টিকালচার ট্রেনিং অফিসার আব্দুস সামাদ। কৃষক প্রশিক্ষণে ৫০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।

মুজিবনগরে কুকুরের কামড়ে ১৫টি ছাগলের মৃত্যু

Image may contain: outdoorমেহেরপুর মুজিবনগর উপজেলার রতনপুর
(মুসিলিম পাড়া) গ্রামের বেওয়ারিশ কুকুরের
কামড়ে ১৫টি ছাগলের মৃত্যু হয়েছে। আজ
বুধবার ১০ টা থেকে ১১ টার মধ্যে গ্রামের
বিভিন্ন স্থানে এ ঘটান ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে ঐ গ্রামের
সড়কে একটি বেওয়ারিশ কুকুর এসে একটি
ছাগলকে কামড়ে দেয়। এরপর বিভিন্ন সময়ে
গ্রামের নানা স্থানে আরোও ১৪ টি ছাগলকে কামড়ে দেয় কুকুরটি। এতে ১৫ টি ছাগল মারা যায়। ফলে কুকুর আতঙ্কে ভূগছে গ্রামের মানুষ।

বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগর সরকারী শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Image may contain: 7 people, people standing
মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স সরকারী শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতারন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মুজিবনগর সরকারী শিশু পরিবার চত্ত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক
দেলোয়ার হোসেন। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সমাজ সেবা অফিসার আশরাফুল ইসলাম ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক তৌফিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের
সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী, প্রভেশন অফিসার জহিরউদ্দীন ও রেজিষ্টাট অফিসার দিলিপ কুমার প্রমুখ। পুরস্কার বিতরণী শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে শিশু পরিবারের ছাত্রীরা।
Image may contain: 8 people, people standing and outdoor
Image may contain: 30 people, people standing

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগরে বাক প্রতিবন্ধী ধর্ষনকারী ধর্ষক গ্রেপ্তার

Image may contain: one or more people and people standing মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুরে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণকারী খোকন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা গামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওই বাকপ্রতিবন্ধীর মা তার মেয়েকে সাথে নিয়ে নিজ গ্রাম মুজিবনগর উপজেলার মোনাখালী থেকে একই উপজেলার শিবপুর গ্রামে বাবার বাড়ি বেড়াতে যান। সন্ধ্যার দিকে ওই গ্রামের খোকন আলী বাকপ্রতিবন্ধীকে ফুঁসলিয়ে তার বাড়ি নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় ওই বাকপ্রতিবন্ধীকে ঘরে আটকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে খোকন আলী। ধর্ষন শেষে ওই বাকপ্রতিবন্ধী রক্তাক্ত অবস্থায় নানার বাড়িতে গিয়ে তার মা ও মামিদের কাছে ইশারায় ঘটনার বর্ণনা দেয়। এঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন খোকন আলীর বাড়িতে গেলে তার আগেই খোকন বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করে। ওই ঘটনায় রবিবার খোকন আলীল বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এ ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষ গোপন সংবাদের
ভিত্তিতে তাকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, ঘটনার পর  একমাত্র আসামি খোকন আত্মগোপন করে। তাকে গ্রেফতার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।এসআই মতিউর রহমান ও  এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
Image may contain: 5 people, people standing
Image may contain: 5 people, people standing