মেহেরপুরের মুজিবনগর কিসমত মন্ডল মেমোরিয়াল ট্রাস্টে‘র প্রকল্প হিসেবে “কিডনী এন্ড জেনারেল হাসপাতালের” শুভ উদ্বোধনী করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে মুজিবনগর প্রধান অতিথি হিসেবে থেকেওই হাসপাতালের উদ্বোধন করেন ডাঃ সাইফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন এম.কে.জি.এইচ‘র প্রতিষ্ঠাতা পরিচালক এ.কে.এম কামরুল হাসান দোলন। বিশেষ অতিথি ডাঃ মারুফা বেগম। স্বাগত বক্তব্য রাখেন এম.কে.জি.এইচ‘র নির্বাহী পরিচালক ডাঃ রিচার্ড সরেন।
রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
মুজিবনগর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশীকে পুশব্যাক করেছে বিএসএফ
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানান ভূক্তভোগীরা। তবে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি বিজিবি। ভূক্তভোগীরা জানান- তারা বিভিন্ন সময়ে ভারতে যাবার পর বিএসএফ এর হাতে আটক হয়। ভারতের বিভিন্ন জেলে সাজাভোগ করার পর বৃহস্পতিবার তাদের ৪০ জনকে নেয়া হয় মুজিবনগর সংলগ্ন বাংলাদেশের বিভিন্ন সীমান্তে। পরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে গভীর রাতে দু’টি দলে মোট ১৮ জনকে পুশব্যাক করা হয়। ১০ জনের একটি দলে থাকা ৮ জনের নাম ঠিকানা পাওয়া গেছে। এরা হলেন- সাতক্ষীরা জেলার সাতানী গ্রামের আব্দুল খালেকের ছেলে সাদ্দাম (২৩), পাতাখালীর আব্দুল মান্নানের ছেলে আল মামুন (২৩), সেগুনতলার সাফেক মোড়লের ছেলে জাহাঙ্গীর (২৬) শ্যামনগরের জাকারিয়ার ছেলে মিজানুর (২২), শোলখালীর নূর আলীর ছেলে কাওছার (২৪) ও পারুলিয়ার শাজাহান গাজীর ছেলে শরিফুল গাজী (১৮) এবং বরিশাল জেলার জিয়ানগরের বারেক ফরিদের ছেলে মিরাজ ফরিদ (২০) ও উজিলপুরের নারকেলীর ইউসুফ হালদারের ছেলে মিণ্টু হালদার (২৪)। মুজিবনগর বিজিবি’র ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি তাদের জানা নেই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।
মুজিবনগর অনন্যা পার্কে ট্রয়ট্রেন ও এরোপ্লেনের শুভ উদ্বোধন
মুজিবনগর অনন্যা পার্কের নতুন সংযোজন ১টি ট্রয়ট্রেন ও এরোপ্লেনের শুভ উদ্বোধনী করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১০টায় মুজিবনগর কমপ্রেক্সে গেটের সামনে অনন্যা পার্কে প্রধান অতিথি হিসেবে থেকে একটি ট্রয়ট্রেন ও এরোপ্লেনের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু। বিশেষ অতিথি মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন ও মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মুন্সী ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন অনন্যা পার্কের পরিচালক হাসানুজ্জামান লালটু।
মুজিবনগরে কৃষক প্রশিক্ষণ ও বীজ সংরক্ষন পাত্র বিতরন
মুজিবনগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে দ্বিতীয় শস্য বহুমুখী করণ প্রকল্পের আওতায় উচ্চ মূল্য ফসল উৎপাদন কলা কৌশলের দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চাষী পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও পেযাঁজ বীজ উৎপাদন, বিতরণ ও সংরক্ষন প্রকল্পের আওতায় প্রদর্শনী ভূক্ত ২০ জন কৃষকের মাঝে সরিষার বীজ সংরক্ষণের জন্য বীজ পাত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার ১১টায় মুজিবনগর কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি থেকে কৃষক প্রশিক্ষণ ও বীজ পাত্র বিতরণ করেন। ওই সময়
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ, ব্রাকের
ম্যানেজার শাজাহান মোল্লা, হর্টিকালচার ট্রেনিং অফিসার আব্দুস সামাদ। কৃষক প্রশিক্ষণে ৫০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ, ব্রাকের
ম্যানেজার শাজাহান মোল্লা, হর্টিকালচার ট্রেনিং অফিসার আব্দুস সামাদ। কৃষক প্রশিক্ষণে ৫০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।
মুজিবনগরে কুকুরের কামড়ে ১৫টি ছাগলের মৃত্যু
মেহেরপুর মুজিবনগর উপজেলার রতনপুর(মুসিলিম পাড়া) গ্রামের বেওয়ারিশ কুকুরের
কামড়ে ১৫টি ছাগলের মৃত্যু হয়েছে। আজ
বুধবার ১০ টা থেকে ১১ টার মধ্যে গ্রামের
বিভিন্ন স্থানে এ ঘটান ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে ঐ গ্রামের
সড়কে একটি বেওয়ারিশ কুকুর এসে একটি
ছাগলকে কামড়ে দেয়। এরপর বিভিন্ন সময়ে
গ্রামের নানা স্থানে আরোও ১৪ টি ছাগলকে কামড়ে দেয় কুকুরটি। এতে ১৫ টি ছাগল মারা যায়। ফলে কুকুর আতঙ্কে ভূগছে গ্রামের মানুষ।
বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
মুজিবনগর সরকারী শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স সরকারী শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতারন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মুজিবনগর সরকারী শিশু পরিবার চত্ত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক
দেলোয়ার হোসেন। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সমাজ সেবা অফিসার আশরাফুল ইসলাম ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক তৌফিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের
সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী, প্রভেশন অফিসার জহিরউদ্দীন ও রেজিষ্টাট অফিসার দিলিপ কুমার প্রমুখ। পুরস্কার বিতরণী শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে শিশু পরিবারের ছাত্রীরা।
দেলোয়ার হোসেন। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সমাজ সেবা অফিসার আশরাফুল ইসলাম ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক তৌফিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের
সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী, প্রভেশন অফিসার জহিরউদ্দীন ও রেজিষ্টাট অফিসার দিলিপ কুমার প্রমুখ। পুরস্কার বিতরণী শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে শিশু পরিবারের ছাত্রীরা।
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭
মুজিবনগরে বাক প্রতিবন্ধী ধর্ষনকারী ধর্ষক গ্রেপ্তার
মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুরে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণকারী খোকন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা গামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওই বাকপ্রতিবন্ধীর মা তার মেয়েকে সাথে নিয়ে নিজ গ্রাম মুজিবনগর উপজেলার মোনাখালী থেকে একই উপজেলার শিবপুর গ্রামে বাবার বাড়ি বেড়াতে যান। সন্ধ্যার দিকে ওই গ্রামের খোকন আলী বাকপ্রতিবন্ধীকে ফুঁসলিয়ে তার বাড়ি নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় ওই বাকপ্রতিবন্ধীকে ঘরে আটকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে খোকন আলী। ধর্ষন শেষে ওই বাকপ্রতিবন্ধী রক্তাক্ত অবস্থায় নানার বাড়িতে গিয়ে তার মা ও মামিদের কাছে ইশারায় ঘটনার বর্ণনা দেয়। এঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন খোকন আলীর বাড়িতে গেলে তার আগেই খোকন বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করে। ওই ঘটনায় রবিবার খোকন আলীল বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এ ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষ গোপন সংবাদের
ভিত্তিতে তাকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, ঘটনার পর একমাত্র আসামি খোকন আত্মগোপন করে। তাকে গ্রেফতার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।এসআই মতিউর রহমান ও এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭
মেহেরপুরে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যাকারী পৌর মেয়রসহ মামলার আসামিদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক সাজা এবং সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে মেহেরপুরে মানব বন্ধন করেছেন সাংবাদিকরা। আজ রবিবার সকাল সাড়ে নয়টার দিকে সমকাল, গাংনী ও মুজিবনগর প্রেস ক্লাবের উদ্যোগে মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল
আলম, মাজেদুল হক মানিক, আমিরুল ইসলাম অল্ডাম, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, সহসভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক শফিউদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি ঢাকায় এটিএন নিউজের সংবাদকর্মী ও ক্যামেরা পার্সনের উপর পুলিশের বর্বরোচিত হামলা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সুবহান চৌধুরীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে
সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা-হামলার শিকার হচ্ছেন। এগুলো বন্ধের দাবি জানিয়ে দ্রুত সরকারের কার্যকরী পদক্ষেপ দেয়ার দাবি জানান বক্তারা।
মুজিবনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
সোহাগ মন্ডল :- “শিক্ষা আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যে মুজিবনগরে জাতীয়
প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টার দিকে মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে শিক্ষা মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,
সহকারী শিক্ষা অফিসার এস.এম আবুল ফজল, ইন্সপেক্টর সাইদুজ্জামান। মেলার ৪ টি স্টলে বিভিন্ন শিক্ষা উপকরন প্রদর্শন করা হয়। মেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টার দিকে মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে শিক্ষা মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,
সহকারী শিক্ষা অফিসার এস.এম আবুল ফজল, ইন্সপেক্টর সাইদুজ্জামান। মেলার ৪ টি স্টলে বিভিন্ন শিক্ষা উপকরন প্রদর্শন করা হয়। মেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মুজিবনগরে হাত-পা বেঁধে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ ॥ আত্মগোপনে অভিযুক্ত ধর্ষক খোকন
সোহাগ মন্ডল :- নানার বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক বাকপ্রতিবন্ধী যুবতী (১৬)। রাস্তা থেকে জোরপুর্বক তুলে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে খোকন নামের এক অভিযুক্ত লম্পট। অসহায় প্রতিবন্ধী যুবতী ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী। অভিযুক্ত ধর্ষক খোকন আত্মগোপন করলেও তার ঘর থেকে ধর্ষণের আলামত হিসেবে রক্তমাখা কাপড় উদ্ধার করেছে পুলিশ। তার দৃষ্টান্তমূলক সাজা দাবি ও ধর্ষিতার পাশে দাঁড়ানোর আকুতি এখন গোটা এলাকার মানুষের মুখে মুখে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে। ধর্ষিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিবপুর গ্রামেমায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যাই বাকপ্রতিবন্ধী যুবতী। নানির কাছে রেখে একই গ্রামে ফুফার বাড়িতে যায়
তার মা। এর কিছুক্ষণ পরে সে তার মাকে খুঁজতে নানির বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ওঠে। তাকে একলা পেয়ে মাথায়
কুবুদ্ধি আঁটে প্রতিবেশী মুকুলের ছেলে খোকন। তাকে জোরপুর্বক ধরে নিয়ে গিয়ে নিজের শয়নকক্ষে হাত-পা ও মুখ বেঁধে
উপুর্যপরি ধর্ষণ করে খোকন। পরে বাকপ্রতিবন্ধীকে মুক্ত করে দিয়ে বাড়ি থেকে সটকে পড়ে। ওই প্রতিবন্ধী নানির বাড়ি ফিরে ইশারায় বিষয়টি বোঝায়। তার কথায় সাড়া দিলে সে খোকনের বাড়িতে নিয়ে যায় তার মা ও নানা বাড়ির লোকজনকে। সেখানে বিছানায় রক্ত দেখতে পেয়ে বিষয়টি নিশ্চিত হয় পরিবারের লোকজন। এদিকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে গ্রামের মানুষের মাঝে প্রতিবাদের ঝড় ওঠে। এসুযোগে আত্মগোপন করে অভিযুক্ত লম্পট ধর্ষক খোকন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেকেন্ড অফিসার এসআই মতিউর রহমান সেখান থেকে আলামত সংগ্রহ করেন। রাতেই খোকনকে আসামি করে মুজিবনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। বাকপ্রতিন্ধীর ডাক্তারী পরীক্ষা করানোর জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষিতা ও
তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাহমুদ। দ্রুত আসামি গ্রেফতারে
মুজিবনগর থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি। বাকপ্রতিবন্ধীর পরিবার ও এলাকার কয়েকটি সূত্রে জানা গেছে, অভিযুক্ত ধর্ষক খোকনের পিতা এলাকার একজন চিহ্নিত ব্যক্তি। অভিযোগ ও মামলার কারণে তিনি আত্মগোপনে থাকেন। প্রকাশে তিনি চলাফেরা করতে পারেন না। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। খোকনের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ রয়েছে। তাই দ্রুত তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা না গেলে
ধর্ষিতার পরিবার হুমকির মধ্যে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করলেন অনেকেই। মুজিবনগর থানার সেকেন্ড অফিসার মতিউর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খোকনকে গ্রেফতার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
বিভিন্ন মাধ্যম দিয়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
















