বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগর সরকারী শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Image may contain: 7 people, people standing
মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স সরকারী শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতারন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মুজিবনগর সরকারী শিশু পরিবার চত্ত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক
দেলোয়ার হোসেন। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সমাজ সেবা অফিসার আশরাফুল ইসলাম ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক তৌফিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের
সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী, প্রভেশন অফিসার জহিরউদ্দীন ও রেজিষ্টাট অফিসার দিলিপ কুমার প্রমুখ। পুরস্কার বিতরণী শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে শিশু পরিবারের ছাত্রীরা।
Image may contain: 8 people, people standing and outdoor
Image may contain: 30 people, people standing

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগরে বাক প্রতিবন্ধী ধর্ষনকারী ধর্ষক গ্রেপ্তার

Image may contain: one or more people and people standing মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুরে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণকারী খোকন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা গামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওই বাকপ্রতিবন্ধীর মা তার মেয়েকে সাথে নিয়ে নিজ গ্রাম মুজিবনগর উপজেলার মোনাখালী থেকে একই উপজেলার শিবপুর গ্রামে বাবার বাড়ি বেড়াতে যান। সন্ধ্যার দিকে ওই গ্রামের খোকন আলী বাকপ্রতিবন্ধীকে ফুঁসলিয়ে তার বাড়ি নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় ওই বাকপ্রতিবন্ধীকে ঘরে আটকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে খোকন আলী। ধর্ষন শেষে ওই বাকপ্রতিবন্ধী রক্তাক্ত অবস্থায় নানার বাড়িতে গিয়ে তার মা ও মামিদের কাছে ইশারায় ঘটনার বর্ণনা দেয়। এঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন খোকন আলীর বাড়িতে গেলে তার আগেই খোকন বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করে। ওই ঘটনায় রবিবার খোকন আলীল বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এ ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষ গোপন সংবাদের
ভিত্তিতে তাকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, ঘটনার পর  একমাত্র আসামি খোকন আত্মগোপন করে। তাকে গ্রেফতার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।এসআই মতিউর রহমান ও  এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
Image may contain: 5 people, people standing
Image may contain: 5 people, people standing

রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭

মেহেরপুরে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন


Image may contain: 9 people, people standing
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যাকারী পৌর মেয়রসহ মামলার আসামিদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক সাজা এবং সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে মেহেরপুরে মানব বন্ধন করেছেন সাংবাদিকরা। আজ রবিবার সকাল সাড়ে নয়টার দিকে সমকাল, গাংনী ও মুজিবনগর প্রেস ক্লাবের উদ্যোগে মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল
আলম, মাজেদুল হক মানিক, আমিরুল ইসলাম অল্ডাম, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, সহসভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক শফিউদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি ঢাকায় এটিএন নিউজের সংবাদকর্মী ও ক্যামেরা পার্সনের উপর পুলিশের বর্বরোচিত হামলা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সুবহান চৌধুরীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে
সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা-হামলার শিকার হচ্ছেন। এগুলো বন্ধের দাবি জানিয়ে দ্রুত সরকারের কার্যকরী পদক্ষেপ দেয়ার দাবি জানান বক্তারা।
Image may contain: 8 people, people standing and outdoor
Image may contain: 7 people, people standing

মুজিবনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

সোহাগ মন্ডল :- “শিক্ষা আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যে মুজিবনগরে জাতীয়
প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টার দিকে মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে শিক্ষা মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,
সহকারী শিক্ষা অফিসার এস.এম আবুল ফজল, ইন্সপেক্টর সাইদুজ্জামান। মেলার ৪ টি স্টলে বিভিন্ন শিক্ষা উপকরন প্রদর্শন করা হয়। মেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Image may contain: 2 people, people on stage and people sitting
Image may contain: 5 people, people standing

মুজিবনগরে হাত-পা বেঁধে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ ॥ আত্মগোপনে অভিযুক্ত ধর্ষক খোকন

Image may contain: 3 people, closeupসোহাগ মন্ডল :- নানার বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক বাকপ্রতিবন্ধী যুবতী (১৬)। রাস্তা থেকে জোরপুর্বক তুলে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে খোকন নামের এক অভিযুক্ত লম্পট। অসহায় প্রতিবন্ধী যুবতী ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী। অভিযুক্ত ধর্ষক খোকন আত্মগোপন করলেও তার ঘর থেকে ধর্ষণের আলামত হিসেবে রক্তমাখা কাপড় উদ্ধার করেছে পুলিশ। তার দৃষ্টান্তমূলক সাজা দাবি ও ধর্ষিতার পাশে দাঁড়ানোর আকুতি এখন গোটা এলাকার মানুষের মুখে মুখে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে। ধর্ষিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিবপুর গ্রামে
মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যাই বাকপ্রতিবন্ধী যুবতী। নানির কাছে রেখে একই গ্রামে ফুফার বাড়িতে যায়
তার মা। এর কিছুক্ষণ পরে সে তার মাকে খুঁজতে নানির বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ওঠে। তাকে একলা পেয়ে মাথায়
কুবুদ্ধি আঁটে প্রতিবেশী মুকুলের ছেলে খোকন। তাকে জোরপুর্বক ধরে নিয়ে গিয়ে নিজের শয়নকক্ষে হাত-পা ও মুখ বেঁধে
উপুর্যপরি ধর্ষণ করে খোকন। পরে বাকপ্রতিবন্ধীকে মুক্ত করে দিয়ে বাড়ি থেকে সটকে পড়ে। ওই প্রতিবন্ধী নানির বাড়ি ফিরে ইশারায় বিষয়টি বোঝায়। তার কথায় সাড়া দিলে সে খোকনের বাড়িতে নিয়ে যায় তার মা ও নানা বাড়ির লোকজনকে। সেখানে বিছানায় রক্ত দেখতে পেয়ে বিষয়টি নিশ্চিত হয় পরিবারের লোকজন। এদিকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে গ্রামের মানুষের মাঝে প্রতিবাদের ঝড় ওঠে। এসুযোগে আত্মগোপন করে অভিযুক্ত লম্পট ধর্ষক খোকন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেকেন্ড অফিসার এসআই মতিউর রহমান সেখান থেকে আলামত সংগ্রহ করেন। রাতেই খোকনকে আসামি করে মুজিবনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। বাকপ্রতিন্ধীর ডাক্তারী পরীক্ষা করানোর জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষিতা ও
তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাহমুদ। দ্রুত আসামি গ্রেফতারে
মুজিবনগর থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি। বাকপ্রতিবন্ধীর পরিবার ও এলাকার কয়েকটি সূত্রে জানা গেছে, অভিযুক্ত ধর্ষক খোকনের পিতা এলাকার একজন চিহ্নিত ব্যক্তি। অভিযোগ ও মামলার কারণে তিনি আত্মগোপনে থাকেন। প্রকাশে তিনি চলাফেরা করতে পারেন না। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। খোকনের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ রয়েছে। তাই দ্রুত তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা না গেলে
ধর্ষিতার পরিবার হুমকির মধ্যে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করলেন অনেকেই। মুজিবনগর থানার সেকেন্ড অফিসার মতিউর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খোকনকে গ্রেফতার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
বিভিন্ন মাধ্যম দিয়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

মুজিবনগর সরকারি কলেজ ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের মতবিনিময় সভা



সোহাগ মন্ডল :- মুজিবনগর সরকারী কলেজ ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের  মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মুজিবনগর জয় বাংলা চত্তরে মুজিবনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তুষার ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিবনগর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাহওয়ালীউল্লাহ সোহাগ,  বক্তব্য রাখেন মুজিবনগর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পরাগ আজম ,সাবেক সাংগঠনিক সম্পাক আকতারুজ্জামান মিঠন,  কলেজ ছাত্রলীগের সহসভাপতি সাগর, যুগ্ন সাধারনম্পাদক সাব্বির রহমান শিশির , যুগ্ন সাধারন সম্পাদক আশিকুজ্জামান রহিদ, ছাত্রলীগ নেতা আলমগীর , রাজু ,  নাহিদ ,  জীবন ,  কাবিল ,  আল মামুন ,  তুহিন,  তুষার  প্রমুখ।  এসময় বক্তারা বলেন  জননেত্রী শেখ হাসিনার হতকে শক্তিশালি করতে হবে এবং মুজিবনগর সরকারি কলেজ ছাত্রলীগ ও মুজিবনগর উপজেলা ছাত্রলীগকে আরও শক্তিশালী করতে হবে ।

বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭

মুজিবনগরের পুরন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ গ্রামবাসীর

বিক্ষিপ্ত জনতার স্কুল ঘিরাও

সোহাগ মন্ডল/ ঃ- মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার পুরন্দরপুর ও খানপুর গ্রামের প্রায় শতাধিক ব্যাক্তি স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র জেলা  প্রশাসকের কাছে জমা দেয়া হয়েছে।   অভিযোগ পত্র থেকে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরের সরকারী বরাদ্দকৃত স্লিপের ৪০হাজার  টাকাসহ বিভিন্ন ৬০ হাজার টাকা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এনিয়ে গত ১১জানুয়ারি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভায় অর্থ আত্মসাতের বিষয়টি উঠানো হলে প্রধান শিক্ষিকা শিরিনা খাতুন সন্তোষমুলক জবাব দিতে পারেননি। শিক্ষক ও অভিভাবকেদর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে ওই আবেদনে। আবেদনে বলা হয়েছে প্রধান
 শিক্ষিকার এসকল কর্মকান্ডের কারণে অন্যান্য  শিক্ষক ও অভিভাবকদের মধ্যে হতাশা ও উত্তেজনা  বিরাজ করছে।

এদিকে ম্যানেজিং কমিটিতে বিষয়টি নিয়ে হৈচৈ এর খবর   পেয়ে সম্প্রতি ওই স্কুলে সরেজমিনে  পরিদর্শনে গিয়ে ভুয়া বিল ভাউচার করে অর্থ  আত্মসাতের সত্যতা পাওয়া গেছে। ২০১৫-১৬ সালে ডিজটাল ব্যানারের নামে বরাদ্দ দেখা হয়েছে
  সাড়ে ৬ হাজার টাকা। কিন্তু মাত্র ২ফিট বাই ৩ফিটের একটি  ব্যানার করা হয়েছে। যার সর্ব্চ্চো খরচ হতে  পারে ১০৮ টাকা। দেওয়াল চিত্র বাবদ বরাদ্দ খরচ দেখানো হয়েছে ৫হাজার টাকা। কিন্তু বিদ্যালয়ের  শিক্ষকরা জানিয়েছেন দেওয়াল চিত্র তৈরি করতে  খরচ হয়েছে মাত্র এক হাজার ২শ টাকা। ২টি ভিপ  বোর্ড বাবদ খরচ দেখানো হয়েছে ২হাজার টাকা ।  অথচ কোনো ভিপ বোর্ড তৈরি করা হয়নি। ডিজিটাল  বোর্ড বাবদ হাজার ৫শ টাকা খরচ দেখানো
  হয়েছে। কিন্তু কোনো বোর্ড তৈরি করা হয়নি।   আলমারী মেরামত, বেঞ্চ মেরামত, উপকরণ ক্রয় ও বিষয় ভিত্তিক শিক্ষক ম্যানুয়াল বাবদ খরচ দেখানো  হয়েছে ১২ হাজার ১শ টাকা। এগুলো কিছুই করা হয়নি।   এছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয়ে খরচ দেখানো   হলেও তার নামমাত্র খরচ করা হয়েছে বলে সহকারী শিক্ষকরা জানিয়েছেন।   বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও দারিয়াপুর ইউপির ৭  নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান আলী জানান, গত ১১   জানুয়ারি ম্যানেজিং কমিটির সভায় ২০১৫-১৬ অর্থবছরের   হিসাব হিসাব দেখতে চাইলে প্রধান শিক্ষিকা দেখাতে   পারেননি। তখন সভাপতি তড়িঘড়ি করে সমাপনী   বক্তব্য দিয়ে সভা শেষ করে দেন। তবে   গ্রামবাসী জেলা প্রশাসকের কাছে অভিযোগ  করেছি শুনেছি। গ্রামবাসী চাইলে পরবর্তি সভায়  পুনরায় হিসাব চাওয়া হবে। তিনি বলেন, যে সকল খাতে  খরচ করা হয়েছে তার অনেক কাজ করা হয়নি এটা ঠিক।  তবে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাইহান
  উদ্দিনের মোবাইলে ফোন করলে তিনি ফোন  রিসিভ না করে কেটে দেন।   এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক শিরিনা খাতুনের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করার পর   সাংবাদিক পরিচয় পেয়ে থেমে যান এবং ফোন   কেটে দেন। তারপর ঠিক ৫মিনিট পর ফোন দিয়ে   তিনি জানান, এ ধরণের অভিযোগ আপনার কাছে   থেকে প্রথম শুনলাম। স্কুলের কাজ সব ঠিকঠাক   হয়েছে। এখন রাত। কথা যা হবে আমার কতৃপক্ষের  সাথে হবে ।  যোগাযোগ করা হলে মেহেরপুরের জেলা  প্রশাসক পরিমল সিংহ বলেন, প্রধান শিক্ষক শিরিনা   খাতুনের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র পেয়েছি।   তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা   হবে।

সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭

মুজিবনগরের বিজিবি‘র দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতার

চিত্রে থাকতে পারে: 4 জন ব্যক্তি, ব্যক্তিগণ দাঁড়িয়ে রয়েছেন, দাড়ি এবং আউটডোর
মুজিবনগর বিজিবি কোম্পানী কমান্ডের উদ্যোগে
অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা
হয়েছে। আজ শনিবার সকালে মুজিবনগর বিজিবি
ক্যাম্প চত্তরে বিতারন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তারেক মাহাম্মদ
সরকার, মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার
নায়েক সুবেদার অহিদুল ইসলাম, মুজিবনগর প্রেস
ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রমুখ। ওই সময় ৭০জন অসহায় দুস্থদের মাঝে একটি করে কম্বল বিতরন করা হয়।

মুজিবনগরের সোনাপুর মাঝপাড়া সীমান্ত থেকে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ


চিত্রে থাকতে পারে: আউটডোর
মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত থেকে রুপচাঁদ (৩৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয়
সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ। মুজিবনগর বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায় আজ শনিবার ভোরে সীমান্তের মেইন পিলার
১০৬ এর সাব পিলার ৪ এর কাছে জমিতে সেচ দেয়ার সময় তাকে ধরে নিয়ে যায়। সে সোনাপুর গ্রামের ফকির শেখের
ছেলে। মুজিবনগর ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহেদ জানান, ভোর বেলায় সোনাপুর সীমান্তের ধান ক্ষেতে সেচ দিতে যায় রুপচাঁদ। এ সময় বিএসএফ’র সদ্যরা তাকে ধরে নিয়ে যায়। মুজিবনগর বিজিবি ক্যাম্প থেকে ভারতীয় বিএসএফ কে সকালে চিঠির মাধ্যমে পতাকা বৈঠকের জন্য আমন্ত্রন জানানো হয় । সাড়ে ৯ টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিএসএফ না আসায় বৈঠক অনুষ্ঠিত হয়নি। সাড়ে ১১ টার দিকে মুঠোফোনে বিজিবিকে তারা জানায় রুপচাঁদকে নদীয়ে জেলার চাপড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চিত্রে থাকতে পারে: আউটডোর

শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭

মুজিবনগর সীমান্তে থেকে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী ।

মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের রুপচাঁদ (৩৫)নামে এক বাংলাদেশী কৃষক কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফ। শনিবার ভোর রাতের দিকে ভারত বাংলাদেশ সীমান্তের  ১০৬/৪ এস মেইন পিলারের কাছ থেকে জিন্দা(শুটে)ক্যাম্পের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফ তাকা ধরে নিয়ে যায়। রুপচাঁদ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়ার  গ্রামের ফকির শেখের ছেলে।মুজিবনগর ক্যাম্পের সুবেদার ওয়েহেদুল ইসলাম জানান ভোর সাড়ে চারটার সময় সে সীমান্তবর্তি শুন্য লাইনের কাছে তার নিজ জমিতে সেচ দিতে যায় এ সময় ভারতের নদীয়া জেলার চাপড়া থানাধীন জিন্দা (শুটে)  ক্যাম্পের বি এস এফ তাকে  আটক করে নিয়ে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে মুজিবনগর ক্যাম্পের সুবেদার  বিষয়টি জানতে পেরে বি এস এফ এর সাথে পতাকা বৈঠক এর জন্য  চিঠি পাঠালে বি এস এফ কোন সাড়া দেয়নি।   পরে ফোন আলাপের মাধ্যেমে জানতে তিনি জানতে পারেন আটক কৃত রুপচাঁদকে বি এস এফ ভারতের চাপড়া থানায়  সৌপর্দ করেছে