বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগরের পুরুন্দরপুর সিংগের মাঠ থেকে পান ব্যবস্যায়ীর লাশ উদ্ধার


Image may contain: 13 people, people standing and outdoor
মুজিবনগর থেকে শের খাঁন::মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর সিংগের মাঠে থেকে আব্দার আলী (৫০) নামের এক পান ব্যবস্যায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৭ টার দিকে নিজ পান ক্ষেতের পাশে চষা জমিতে আব্দার আলীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা মুজিবনগর থানা পুলিশে খবর দেয়। নিহত আব্দার আলী পুরন্দরপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানান- গত মঙ্গলবার সন্ধ্যার সময় পান বিক্রির টাকা আদায়ের জন্য বের হয় রাত্রিতে বাড়ি না ফিরলে অনেক খোঁজা-খুঁজির পর আজ সকালে তার লাশ নিজ পান বরজের পাশে পাওয়া যায়। দারিয়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য তাঁরা মিয়া জানান- আব্দার আলী দীর্ঘ কয়েক বছর ধরে পেটের আলসার রোগে ভুগছিলেন। যন্ত্রনা সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।
মুজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান- লাশ সুরুতহাল করে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। পুলিশ নিশ্চিত হয়েছে যে পেটে আলসার থাকার কারনে ব্যাথা সহ্য করতে না পেরে বিষপান করে আত্যহত্যা করেছে এবং এই লাশের বিষয়ে কেও কোন অভিযোগ করেনি তাই ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Image may contain: one or more people and outdoor

বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগর কৃষি কার্যক্রম পরিদর্শনে ঢাকা খামার বাড়ী কর্মকর্তা

Image may contain: 3 people, outdoor and nature
খামার বাড়ী ঢাকা হতেদায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আইপি এম প্রকল্পের সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান, মুজিবনগর কৃষি অফিসের মাধ্যমে রাজস্ব খাতে কৃষকের

জমিতে ভূট্টা, পেঁয়াজ ও বিটি বেগুনের প্রদর্শনী প্লট
প্রদর্শন করলেন। আজ মঙ্গলবার ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন মাঠে ওই প্রদর্শনী প্লট সমূহ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে কৃষকদের সাথে মতবিনিময় করেছেন। এছাড়া মহাজনপুরে আইপি এম প্রকল্পের আম ফসলের কৃষক মাঠ স্কুল ও ট্রায়াল প্লট পরিদর্শন করেন। ওই সময় সাথে ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা স্বপন কুমার খাঁ, বারাদি হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক জাহিদুল আমিন, উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলামসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭

চার্চ অব বাংলাদেশ কুষ্টিয়া ডায়োসিস বল্লভপুর ডিনারী আয়োজনে ১২২তম ধন্য বুধবার মহাসভা ২০১৭ শুভ উদ্ভোধন

ষ্টাফ রিপোর্টার ::::মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের সাধু আন্দ্রিয়ের চার্চ প্রাঙ্গনে ২ দিন ব্যাপি  ১২২ তম ধন্য বুধবার মহাসভার শুভ উদ্বোধন  উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে এতদ অণ্চলের অণ্চল প্রধান পুরোহিত,ডীন রেভা: শিমসন মজুমদার এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চার্চ অব বাংলাদেশ ডেপুটি মডারেটর,কুষ্টিয়া ডায়োসিসের মহামান্য বিশপ রাইট রেভা: স্যামুয়েল সুনিল  বিশেষ অতিথি হিসাবে উপস্হিত কুষ্টিয়া ডায়োসিস উমেন্স ফেলোশীপের কনভেনর ও কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস মনিতা মানখিন,রাজশাহী ডিনারীর ডীন রেভা: বিলিয়ম সরদার,ঢাকা ডিনারীর ডীন রেভা:শলোমন কিস্কু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন,ময়মনসিংহ ব্রাদার হাউজের তেইজে ব্রাদার সিগমা,চার্চ অব বাংলাদেশ, বল্লভপুর ডিনারীর সম্পাদক এবং বাগোয়ান ইউপি সদস্য মি:সংকর বিশ্বাস,১২২তম ধন্য বুধবার মহাসভা পরিচালনা কমিটির সভাপতি মি: দিলিপ মল্লিক,রতনপুর চার্চের পুরোহিত রেভা:ফিলিপ বিশ্বাস,ঢাকা সাভার চার্চের পুরোহিত রেভা: ইন্মানুয়েল মিঠু মল্লিক,ধন্য  বুধবার সভা কমিটির সম্পাদক মি:আরাধন মন্ডল,ভবরপাড়া সাধু আন্দ্রিয়ের চার্চের সম্পাদক মি: উত্তম মন্ডল,রাজশাহী নওগাঁ চার্চের পুরোহিত রেভা: অধির গাঠিয়া,  শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভবেরপাড়া সাধু আন্দ্রিয়ের চার্চের সম্পাদক উত্তম মন্ডল,  ক্যাটেখ্রীষ্ট মি:ফিলিপ মন্ডল,সভা কমিটির সভাপতি ও ইউপি সদস্য দিলিপ মল্লিক,  সম্পাদক আরাধন মন্ডল,বল্লভপুর ডিনারী সম্পাদক ও ইউপি সদস্য মি: সংকর বিশ্বাস,মিসেস মনিতা মানখিন,রেভা: বিলিয়ম সর্দার, আরো অনেক পুরোহিত বৃন্দ এবং সব শেষে প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে শেষে মোমবাতি প্রজ্জলন করে এবং সকল অতিথি বৃন্দ প্রধান অতিথির মোমবাতি থেকে তাদের নিজ নিজ মোমবাতি প্রজ্জোলন করেন এবং প্রধান অতিথি মাইকে ১২২ তম ধন্য বুধবার মহাসভার শুভ উদ্ভোধন ঘোষনা করেন। অনুষ্ঠানটির সার্বিক সণ্চালনায় ছিলেন ক্লেমেন্ট অরুন মন্ডল।

মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৭নং এলাকার নবনির্বাচিত পরিচালককে সংবর্ধনা

 ষ্টাফ রিপোর্টার > মঙ্গলবার বিকালে কেদারগন্জ বাজারে  মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ ছাত্র লীগ কর্তিক মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৭নং এলাকা মুজিবনগর নবনির্বাচিত পরিচালক আব্দুর রশিদকে সংবর্ধনা দেওয়া হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু,মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তুষার ইমরান,সাবেক সভাপতি শাহওয়ালীউল্লাহ সোহাগ,সাবেক সাধারণ সম্পাদক পরাগ আজম,সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজামান মিঠু,যুগ্নসাধারণ সম্পাদক সাব্বির হোসেন শিশির,আরো উপস্হিত ছিলেন ছাত্রনেতা সাজু,     নাহিদ,বিদ্যুত,তুষার,আলমগীর,সাগর, মামুন,সালাম,তৌহিবুল সহ আরো অনেকে।অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালককে ফুলের মালাপরিয়ে সংবর্ধিত করা হয়।

মেহেরপুরে হিজড়াদের নাচ না দেখলে মিস করবেন

Jowel Electronics ad

সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭

মেহেরপুর ০৭নং এলাকা পল্লী বিদ্যু সমিতির পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ


Image may contain: 20 people, people standing and outdoor


মেহেরপুর পল্লী বিদ্যু সমিতির ০৭নং এলাকার পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ। আজ সোমবার সকাল ১০ টা থেকে মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪ টা পর্যন্ত। নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন যশোরের নির্বাহী পরিচালক সিস্টেম অপারেশন অফিসার মোজাম্মেল হক। নির্বাচনে মোট ২২৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আব্দুর রশিদ বৈদ্যুতিকপাখা প্রতীকে ১২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাতিল হয়েছে ০৪ ভোট। একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী একরামুল হক বৈদুত্যিক বাল্ব প্রতীকে ৯৮৯ ভোট পেয়েছে। মোট ভোটার ছিল ১০ হাজার ৩শত ২৭Image may contain: one or more people, people sitting, people eating, table and indoor
 ভোট।

মুজিবনগরে অস্ত্র, গুলি ও বোমাসহ দুই যুবক গ্রেফতার

Image may contain: 3 people, people standing
মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে দেশীয় বন্দুক, ২ রাউন্ড গুলি ও ২টি বোমাসহ মিঠুন হোসেন (২৫) ও সাহাদত হোসেন (২৪) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন চিহ্নিত চাঁদাবাজ বলে দাবি পুলিশের। রোববার মধ্য রাতে দারিয়াপুর গ্রামের একটি ইটভাটা থেকে তাদেরকে
গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি। গ্রেফতার মিঠুন মেহেরপুর ঘোষপাড়ার মৃত আবু বক্করের ছেলে এবং লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাহাদাত হেসেন। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, দারিয়াপুর গ্রামের
জাহাঙ্গীরের ইটভাটায় রোববার দিনগত রাত সাড়ে তিনটার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী আক্রমণ করে। তারা অস্ত্রের মুখে
শ্রমিকদের ভয় দেখিয়ে মালিকের কাছে চাঁদা দাবি করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে এসআই মতিউর রহমান ও উত্তম চক্রবর্তীকে সঙ্গীয় ফোর্সসহ প্রেরণ করা হয়। ইটভাটা এলাকায় পুলিশের ওই দলটি পৌঁছুলে সন্ত্রাসীরা পিছু হটতে থাকে। পুলিশও বিষয়টি টের পেয়ে তাদেরকে আটকের চেষ্টা করে। দৌড়ে পালানোর সময় মিঠুন ও শাহাদতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, ২ রাউন্ড গুলি ও ২টি বোমার উদ্ধার করা হয়। তবে পালিয়ে যায় তাদের সঙ্গীয় কয়েকজন।
এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহযোগী কয়েকজনের নাম স্বীকার করেছে গ্রেফতার দুজন। তাদেরকে গ্রেফতারের চেষ্টাও করছে পুলিশ। মিঠুন ও সাহাদত এবং তাদের কয়েকজন সহযোগির নামে মুজিবনগর থানায অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতার দুজনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

মুজিবনগর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত













Image may contain: 12 people, people sitting and indoor
মেহেরপুর মুজিবনগর উপজেলা ছাত্রলীগকে আরো গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়াজনে, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ

ছাত্রলীগের সভাপতি শেখ সাদী ও শহর ছাত্রলীগের সভাপতি রাশেদুল হাসান, মোনাখালী ইউপি ছাত্রলীগের সভাপতি জুয়েল ও বাগোয়ান ইউপি ছাত্রলীগের সভাপতিসোহানুর রহমান সোহাগ প্রমুখ।
Image may contain: 25 people, people standing

রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগর কিডনী এন্ড জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন



 মেহেরপুরের মুজিবনগর কিসমত মন্ডল মেমোরিয়াল ট্রাস্টে‘র প্রকল্প হিসেবে “কিডনী এন্ড জেনারেল হাসপাতালের” শুভ উদ্বোধনী করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে মুজিবনগর  প্রধান অতিথি হিসেবে থেকেওই হাসপাতালের উদ্বোধন করেন ডাঃ সাইফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন এম.কে.জি.এইচ‘র প্রতিষ্ঠাতা পরিচালক এ.কে.এম কামরুল হাসান দোলন। বিশেষ অতিথি ডাঃ মারুফা বেগম। স্বাগত বক্তব্য রাখেন এম.কে.জি.এইচ‘র নির্বাহী পরিচালক ডাঃ রিচার্ড সরেন।