বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

মুজিবনগর থেকে ১শ গ্রাম গাঁজাসহ মাদক সেবী সোহাগ আটক

Image may contain: 3 people , people standing
মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম থেকে ১শ গ্রাম গাঁজাসহ সোহাগ (২২) নামের এক আটক করেছে পুলিশ। আজ রবিবার বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। সে আনন্দবাস গ্রামের সাত্তার আলী ছেলে। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন জানান, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতি মুজিবনগর থানার এস.আই ইয়ামিন, এ.এস.আই আলাউদ্দীন, এ.এস.আই আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে তারানগর বালিকা বিদ্যালয়ের রাস্তায় অভিযান চালাই। এ সময় সেখান থেকে সোহাগকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

“সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির আওতায় মুজিবনগর সমন্বয় সভা

Image may contain: 4 people , people sitting and indoor

“সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি)” কর্মসূচির (পিএসকেএস) আওতায় মোনাখালী ইউনিয়ন পরিষদে সমন্বয় সভা করেছে পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি। আজ শনিবার সকালে মোনাখালী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমন্বয় সভায়
সভাপতিত্ব করেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি নির্বাহী পরিচালক মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানার এস.আই মতিউর রহমান, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি প্রকল্প সমন্বয়কারী কামরুল আলম ও সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা জি এম মহাসীন, রফিকুল ইসলাম (অপা), ইউপি সদস্য সাফায়াত হোসেন প্রমুখ। গর্নমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ বিভিন্ন
শ্রেণী পেশার মানুষ সমন্বয় সভায অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র প্রজেক্টরের মাধ্যেমে উপস্থাপনা করা হয়।

Image may contain: 1 person , people sitting, table and indoor

মুজিবনগর মোনাখালী ইউপি ক্রিকেট টুর্নামেন্ট’১৬ এর উদ্বোধন


মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীর উদ্যোগে মোনাখালী ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে মোনাখালী ফুটবল খেলার মাঠে ক্রিকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, ইউপি সদস্য মফিজুর রহমান মফিজ, রেজাউল ইসলাম, দুল্লপ হোসেন এবং সার্বিক পরিচালনায় আব্দুল খালেক ও আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় শিবপুর একাদশ ৯১ রানে কোলা একাদশকে পরাজিত করেছে। টসে জিতে কোলা
একাদশ শিবপুর একাদশকে ব্যাট করার আমন্ত্রন জানায়। শিবপুর একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে
৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করে নাজিদুল। জবাবে খেলতে নেমে কোলা একাদশ ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করে। বিজয়ী দলের নাজিদুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ১২টি দল অং
শ নিচ্ছে।

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ প্রার্থীর মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন


মুজিবনগর প্রতিনিধি = জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনিত প্রার্থী অ্যাড. মিয়াজান আলী মুজিবনগর স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন করেছেন। গতকাল  সোমবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ পুস্পমাল্য অর্পন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলি ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান মুকুল, সালে উদ্দিন আহামেদ টনিক বিশ্বাস, সাবেক মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, সাবেক ইউপি আওয়ামী লীগের সম্পাদক কুতুবউদ্দীন, ইউপি সদস্য ফেরদৈাস হোসেন, সেলিম  সেখানে উপস্থিত ছিলেন।
সোহাগ মন্ডল

শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন ॥ আ.লীগের সমর্থন পেলেন মিয়াজান আলী


সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেলেন
অ্যাড. মিয়াজান আলী। তিনি মেহেরপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আজ শুক্রবার রাত পৌনে দশটার দিকে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মেহেরপুর
জেলাসহ ৬১ জেলার চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেলা জেলার কয়েকজন নেতা। দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন চেয়ারম্যান- মেম্বরদের ভোটে নির্বাচিত হবেন জেলা পরিষদ চেয়ারম্যান ও
মেম্বর। দলীয় সমর্থন পেতে মেহেরপুর জেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৬ জন কেন্দ্রে আবেদন করেন। এর মধ্য থেকে দলীয় সমর্থন পেলেন অ্যাড. মিয়াজান আলী। এ প্রসঙ্গে অ্যাড. মিয়াজান আলী দলীয় সভানেত্রী ও সাধারণ
সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে এলাকার জনগণের সেবা করে আসছি। জেলা পরিষদ
নির্বাচনে সকলের সহযোগিতায় বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

মুজিবনগরে শিশু বাজেট ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গন-শুনানি অনুষ্ঠিত


থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ- সমাজ পরিবারে জ্বলবে আশার আলো” এ প্রতিপাদ্যে সুনির্দিষ্ট শিশু বাজেট ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গন-শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলায়তনে মুজিবনগর উপজেলা পরিষদ ও এন সিটি এফ এর আয়োজনে এ গন শুনানি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যন আমিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম ফারুক, এস.আই মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, বাগোয়ান ইউপি চেয়ারম্যন আয়ূব হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির উপ প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ। এছাড়া এন.সি.টি এফ সদস্যরা শিশু সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বাল্য বিবাহ প্রতিরোধ, বিদ্যালয়ে শিক্ষকের স্বল্পতা দূরিকরণ, বিদ্যালয়ে শারিরীক ও মানসিক শাস্তি বন্ধ, আর্সেনিক মুক্ত পানি, ক্লাসে মোবাইল ফোন বন্ধ, হতদরিদ্র শিশুদের বিনা মূল্যে পড়ার
সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে ব্যাল্য বিবাহ বন্ধ ঘোষনা করা হলেও মুজিবনগর উপজেলায় ২০১৬ সালে ৪১টি বাল্য বিবাহ সংগঠিত হয়েছে বলে তথ্য দি
য়েছে বাগোয়ান ইউনিয়নের শিশু গবেষক মিমি আফসোনা।

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বাবা সমাবেশ ২০১৬

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বাবা সমাবেশ ২০১৬ ইং পালিত।
প্রধান অতিথি মোঃ গোলাম ফারুক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার । বিশেষ অতিথি এস আই মোঃ ইয়ামিন আলী সেকেন্ড অফিসার মুজিবনগর থানা ।  আবুল কালাম আজাদ উপ-প্রকল্প পরিচালক পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি । সভাপতি জাহিদ হাসান রাজিব সভাপতি ম্যানেজিং কমিটি দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় । স্বাগত বক্তা
মোঃ আনারুল ইসলাম প্রধান শিক্ষক দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মুজিবনগর, মেহেরপুর। আয়োজনে দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয সার্বিক সহযোগিতা- পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি ও সেভ দ্যা চিলড্রেন, মেহেরপুর।

মেহেরপুরের শুভরাজপুর গ্রামে বিজিবি ক্যাম্পের উদ্বোধন




সীমান্তে নজরদারি বাড়াতে মেহেরপুর গাংনী উপজেলার শুভরাজপুর গ্রামে বিজিবি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শুভরাজপুর সীমান্তে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল
 










বিস্তারিত ........ http://www.meherpurnews24.com/?p=20033

মুজিবনগরে কৃষি উপকরণ বিতারণ ও কৃষক প্রশিক্ষণ প্রদান

Rezaul Karim Reza's photo.মেহেরপুরের মুজিবনগর কৃষকদের নিয়ে ২য়
বহুমুখীকরণ প্রকল্পের আওতায় নিরাপদ সীম ও মরিচ
কলাকৌশলের উপর প্রশক্ষিণ অনুষ্ঠিত হয়েছে। আজ
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস হল রুমে এ
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম.মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাঃ মোফাক্খারুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অফিসার মুসফিকা সুলতানা। এ কৃষক প্রশিক্ষণে ৫০ জন কৃষাণ- কৃষাণী অংশ নেয়। পরে উপজেলা চত্তরে চাষী পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ ্উপাদন, সংরক্ষন ও বিতাণ প্রকল্পের আওতায় বিনামূল্যে উফসি জাতের ব্রিধান-২৮,২৯,৫৮ ও ৬৩ ভিক্তি ধান বীজ এবং মাস কলাইয়ের বীজ সংরক্ষণেরজন্য পাত্র প্রদান করা হয়।
Rezaul Karim Reza's photo.

মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

মুজিবনগরের যতারপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধ’র মৃত্যু।



মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে বটগাছে পাতা পাড়তে গিয়ে নিচে পড়ে মারা গেছেন সিদ্দিকুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ। সোমবার বিকালে গ্রামের একটি মাঠে ছাগলে খাওয়ার পাতা পাড়তে গিয়ে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের সামসুদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, সিদ্দিকুর রহমান বিকালে বাড়ি থেকে ছাগলের জন্য বটগাছের পাতা পাড়তে মাঠে যান। বাড়িতে ফিরে না গেলে তাকে খোজাখুজি করা হলে ওই বটগাছের নিচে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। এসসময় তার মুখ দিয়ে রক্তক্ষরণ হতেদখা যায় বলে জানা গেছে।