মেহেরপুর মুজিবনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। মুজিবনগর উপজেলা যুবউন্নয়ন অফিসার বিপ্লব কুমার কুন্ড, উপজেলা সমবায় অফিসার ফসিয়ার রহমান এসময় সেখানে উপস্থিত ছিলেন । সরকারী কর্মকর্তা কর্মচারী ও যুব উন্নয়নের প্রশিক্ষনার্থীরা র্যালী ও আলোসভায় অংশ নেয়। সভা শেষে ২৪ জন যুবদের মাঝে বিভিন্ন প্রকল্পের ৬লক্ষ ৫৪ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলা প্রশাসান ও যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার, ২ নভেম্বর, ২০১৬
মুজিবনগরের দারিয়াপুর গ্রাম থেকে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার
মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে সানোয়ারা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঐ বৃদ্ধার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। দুই এক দিন আগে গলাই ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, ৩০ বছর আগে সদর উপজেলার আশারাফপুর গ্রামে ধুলু নামের এক সন্তান নিয়ে স্বামী মোতালেবের
সাথে বসবাস করতেন সানোয়ারা। সন্তানের বয়স দুই বছর হতে না হতেই তাকে তালাক দেয় তার স্বামী। দুই বছরের সন্তানকে নিয়ে চলে আসেন দারিয়াপুর গ্রামে। ছেলের বয়স এখন ৩২ বছর। কিন্তু ছেলে তাকে দেখাশোনা করতেন না। পাড়া প্রতিবেশিরা দেখাশোনা করতেন তাকে। বেশ কিছুদিন আগে তার বাড়ির জমি টুকোও মসজিদকে দান করেছেন। গেল দুই একদিন ধরে তার আর খোঁজ মিলছিল না। সকালের দিকে ঐ বাড়ির সামনে থেকে গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা ঘরের মধ্যে আড়ার বাঁশের সাথে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। হতাশা থেকে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারের সময় লাশ থেকে গন্ধ বের হচ্ছিল। এ কারণে প্রাথমিক আলামতটি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়নি। তবে আমরা অপমৃত্যু মামলা করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি হত্যা না অত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান। কমপক্ষে দুই এক দিন আগে মহিলার মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন তিনি। দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল জানান, ওই মহিলার কোনো শত্রু ছিল বলে জানা নেই। তার ছেলেও অনেকদিন ধরে গ্রামের অন্যপাড়ায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তিনি আরো বলেন, মহিলা মানসিক রোগী ছিলেন। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে তার ধারণা।
সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
মেহেরপুরে এক অটোরিক্সা চালকে শ্বাসরোধ করে হত্যা।
মেহেরপুর সদর উপজেলার টেংরামারি গ্রামের মাঠ থেকে এনায়েত হোসেন খান (৪২)
নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে
ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে ইজিবাইক নিয়ে পালিয়েছে গেছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন,
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যা শেষে ইজিবাইকটি
নিয়ে গেছে। হত্যাকারীদের আটকসহ ইজিবাইক উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরো
জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে
একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার সকাল ৯ টার দিকে মেহেরপুর সদর থানার এস আই সায়েম আলী ঘটনাস্থল
থেকে লাশ উদ্ধার করেছেন। নিহত এনায়েত খান মেহেরপুর শহরের হোটেল বাজার পাড়ার
মৃত জলিল খানের ছেলে।
জানা গেছে, সদর উপজেলার টেংরামারি গ্রামের রাস্তার পাশে হাত- পা বাধা অবস্থায় এনায়েত খানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে এনায়েতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে।
নিহত এনায়েত খানের মা নুরজাহান খাতুন বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজা-খুজি করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল বলে তার মা জানান।
জানা গেছে, সদর উপজেলার টেংরামারি গ্রামের রাস্তার পাশে হাত- পা বাধা অবস্থায় এনায়েত খানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে এনায়েতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে।
নিহত এনায়েত খানের মা নুরজাহান খাতুন বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজা-খুজি করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল বলে তার মা জানান।
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা
মুজিবনগরের কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির কমিটি গঠন বিনা প্রতিদন্দিতায় সভাপতি-সম্পাদক নির্বাচিত।
মুজিবনগরের কোমরপুর থেকে ৫টি হাতবোমাসহ দুই সন্ত্রাসী আটক।
মুজিবনগর ভবেরপাড়া চার্জ অব বাংলাদেশ প্যারিশে কীর্ত্তণ উৎসব ২০১৬ এর শুভ উদ্বোধন।
bdhatbazzar.com
মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের
ভবেরপাড়া চার্জ অব বাংলাদেশ প্যারিশে কীর্ত্তণ উৎসব ২০১৬ এর শুভ উদ্বোধন
করা হয়েছে। এতদূঅঞ্চলের ডীন মাননীয় রেভা .বিলিয়ন সরদার এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় মডানেটর তথা কুষ্টিয়া
ডায়োসিসের মহামান্য বিষব রেভা. সুনীল মানখিন মহোদয়। বিশেষ অতিথি ছিলেন ধর্ম
পল্লীর প্রধান ডমেনিক হালদার, কার্পাসডাঙ্গা মন্ডলীর প্যারিশ পুরোহিত
ইম্মানুয়েল মিঠু মল্লিক, রতনপুর পুরোহিত মিখায়েল সরেন, ভবেরপাড়া ধর্ম
পল্লীর মাননীয় রেভা.অনিয় মিস্ত্রি মহোদয়, ইউপি সদস্য সংকর বিশ্বাস,ইউপি
সদস্য ফিলিপ মল্লিক, সহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিল। অনুষ্ঠান
সঞ্চালনয় ছিলেন ক্লিমেন্ট অরুন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)




