শনিবার, ২৫ মার্চ, ২০১৭

জেলা পরিষদের সদস্য শাহীনের বিচারের দাবীতে মুজিবনগরে প্রতিবাদ সভা ও মানববন্ধন

মেহেরপুর জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শাহীন তার নিজ গাড়ীতে জাতীয় পতাকা লাগিয়ে পতাকার অবমাননা করার দায়ে সুষ্ট বিচারের দাবীতে মুজিবনগরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে ইউপি সদস্য সহ স্থানীয় জনগন।বৃহঃপ্রতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন চলে। মুজিবনগর উপজেলার সামনে বাগোয়ান ইউপি ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ফিতাজ মল্লিকের নেতৃত্বে মানবন্ধনে যোগ দেন বাগোয়ান ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য দিলিপ মল্লিক,৩নং ওয়ার্ড সদস্য সোহরাব হোসেন৫নংওয়ার্ড সদস্য কমরউদ্দীন সেলিম ৬নং ওয়ার্ড সদস্য সংকর বিশ্বাস,৮নং ওয়ার্ড সদস্য আনারুল ইসলাম,সাবেক ৭নং ওয়ার্ড সদস্য সোনাল উদ্দীনসহ কৃষক, শ্রমিক সাধারন মানুষ এতে অংশ নেন। উক্ত মানববন্ধনে সকলের দাবী শাহীনের নামে ভুয়া মেজর পরিচয়ের অনেক অভিযোগ আছে, পুনরায় সে গাড়ীতে পতাকা লাগিয়ে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়িয়েছে এমন অভিযোগ আছে। তার এত বড় স্পর্ধা প্রধানমন্ত্রি শেখ হাসিনার সাথে তুলনা করেন। সে কিনা বলে প্রধানমন্ত্রী যদি গাড়ীতে পতাকা লাগাতে পারে আমি কেন পারবো না,মুন্ত্রীরা যদি পতাকা লাগায় তাহলে আমিও পতাকা লাগাবো। এমন এক প্রতারক, ভন্ড চরিত্রহিন শাহীনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়। উল্যেখ্য! গত ২২ই ফেব্রুয়ারী জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন তার নিজ গাড়ির ষ্টান্ডে পতাকা লাগিয়ে জেলা পরিষদের দিকে যাচ্ছিল সে অবস্থায় কেদারগন্জ বাজারে অবস্থিত এফ এম বাজারের সিসি ক্যামরায় ধরা পড়ে। প্রকাশ থাকে যে মেহেরপুর জেলা পরিষদ সদস্য শাহিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় মুজিবনগরে গত ১৮মার্চ দৈনিক আকাশ খবর পত্রিকা না পেয়ে ফটোকপির দোকানে ভীড়
Image may contain: 13 people, people standing, crowd and outdoor

সোমবার, ১৩ মার্চ, ২০১৭

সাংবাদিকদের সাথে মুজিবনগর থানা পুলিশের মতবিনিময় সভা

Image may contain: 6 people, people sitting and indoor
মুজিবনগর উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে সাংবাদিকদের সাথে মুজিবনগর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যার দিকে মুজিবনগর থানা সম্মেলন কক্ষে মুজিবনগর থানা পুলিশ ওই মতবিনিময় সভার আয়োজন করে। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক, সাধারন সম্পাদক শেখ সফি, সহসভাপতি রেজাউল করিম রেজা,হাসান মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন দপ্তর সম্পাদক শাকিল রেজা ও সাংগঠনিক সম্পাদক সোহাগ মন্ডল প্রমুখ। উল্লেখ্য, ইতিপৃর্বে মেহেরপুর পুলিশ সুপার আনিসুর রহমার মেহেরপুর জেলাকে আগামী ৩মাসের মধ্যে মাদক মুক্ত করার ঘোষনা দেন।
Image may contain: 7 people, people sitting and indoor















মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযান আটক পাঁচ : ভ্রাম্যমান আদালতে সাজা

Image may contain: 7 people, people standing
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার সকালে বিভিন্ন জাগা থেকে পাঁচ জনকে আটক করে পুলিশ। আটক কৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন এরকাছে নেশা ছাড়ার অঙ্গীকার করলে মাদকদব্য আইনের ১৯৯০ সালের ৭( ২) ধারায় ৪জনের কাছ থেকে নগত ১০০০টাকা করে জরিমানা ও ১ জনকে ১৫ দিনের সাজা দেন।সাজা প্রাপ্তরা হল আনন্দবাস গ্রামের কাইদারের ছেলে পিন্টু (২৮) কে ১০০০টাকা,ছাফুর ছেলে বাবুল (২৬) কে ১০০০ টাকা,একই গ্রামের মৃত হেকমতের ছেলে রিপন (২৭) কে ১০০০ টাকা এবং বাগোয়ান গ্রামের দরগাপাড়ার মৃত আমির গাজির ছেলে আশাদুল (৩৭)কে ১০০০ টাকা  মৃত হেকমতের ছেলে আলমগীর (৩৫)কে ১৫ দিনের জেল জরিমানা করে। মুজিবনগর থানা ইনচার্য কাজী কামাল হোসেন জানান গত ৯ মার্চ থেকে সারা দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত চলছে। চলবে আগামী ১৮ তারিখ পর্যন্ত।

মুজিবনগরে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরন সভা অনুষ্ঠিত

Image may contain: one or more people, people sitting, table and indoor
মুজিবনগরে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ৩টার দিকে মুজিবনগর উপজেলা অডিটরিয়াম হল রুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সচিব তথ্য কমিশন মো: রফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুজিবনগর থানার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাষক (সার্বিক) রাশিদুল মান্ন্াফ কবির, মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। বক্তব্য রাখেন কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্ত/কর্মচারী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেত্রীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন সমাজ সেবা অফিসার তৈফিকুর রহমান।

মুজিবনগরে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Image may contain: 4 people, people sitting
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষন করেছে মাজেদুল হক নামের এক বখাটে। ধর্ষিত শিশুটি সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রী। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বখাটে মাজেদুল সোনাপুর গ্রামের শাহাবদ্দিন আলীর ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় মাজেদুল শিশুটিকে বকরমের (এক ধরণের ডাল) ফল খাওয়ালো লোভ দেখিয়ে মাঠের মধ্যে একটি ভাঙা ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে মাজেদুল। রক্তাক্ত অবস্থায় শিশুটি চিৎকার করলে ধর্ষক পালিয়ে যায। আশে পাশের লোকজন শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। পরে শিশুটির বাবা মা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিক উন নবী সিয়াম জানান, প্রাথমিক লক্ষন দেখে মনে হয়েছে শিশুটিকে ধর্ষন করা হয়েছে। পরীক্ষার পর বিষয়টি পরিস্কার হবে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। তবে মেয়ের পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেননি। ধর্ষিতার পিতা জানান, গ্রামের মোড়লদের চাপে থানায় জানানো হয়নি। তারা বিচার করার আশ্বাস দিয়েছে। ঠিকমত বিচার না করলে মামলা করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির অভিষেক অনুষ্ঠান/১৭ অনুষ্ঠিত

Image may contain: 1 person, on stage
বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির অভিষেক অনুষ্ঠান/১৭ মুজিবনগর কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে মেহেরপুর জেলা পরিবেশক সমিতির আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুল এবং প্রধান আলোচক ছিলেন জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ জয়নাল আবেদীন। বাংলাদেশ দক্ষিণ- পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির চেয়ারপার্সন এবং মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান, বাংলাদেশ ভোগ্য পণ্য পরিবেশক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ মোস্তফা কামাল, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম পেরেশান। অরণীর সভাপতি নিশান সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ভোগ্য পণ্য পরিবেশক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার জিহাদুল হক, নাটোর জেলা পরিবেশক সমিতির সভাপতি ফরমান খাঁন সৈকত, টাঙ্গাইল জেলা পরিবেশক সমিতির সভাপতি মোঃ আলম, ফরিদপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি নবীন চৌধুরী, মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি এবং বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির সদস্য সচিব মোঃ হাশেম আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- জন্ম দিলেন যেমন মা- বাবা হওয়া যায়না। তেমনি শিল্পপতিরা পণ্য উৎপাদন করলেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় না। দেশের বিভিন্ন জেলায় পণ্য আমদানী- রপ্তানী করেন পরিবেশকরা। ওষুধ শিল্পের সাথে তুলনা করে তারা আরো বলেন- অন্যান্য পণ্য পরিবেশকরা কেন সুবিধা বঞ্চিত হবেন। এক মুরগী দু’বার জবাই করা যাবেনা। ভ্যাট কেবল মাত্র কোম্পানির মালিক পক্ষ দেবেন। পরিবেশকরা কেন দেবেন ? দেশের বিভিন্ন জেলার পরিবেশকদের এক হয়ে দাবি আদায়ের সংগ্রাম করতে হবে। দেশ স্বাধীনের মত আবারো বাংলাদেশের প্রথম রাজধানী এই মুজিবনগরের মাটি থেকে পরিবেশকদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম করতে হবে। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এর আগে অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মেহেরপুরের পরিবেশক সমিতির সদস্যবৃন্দ. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চালের ৩৭ জেলার পরিবেশক সমিতির সভাপতি-সম্পাদকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
Image may contain: 6 people, people standingImage may contain: 7 people, people standing

বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

মুজিবনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Image may contain: 18 people
নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা এই প্রদিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাষন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উদযাপন উপোলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে দশটার সময় উপোজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে ব্র্যাক, সুবাহ্ , সু শান্তা ও সিডিপির সহযোগিতায় উপোজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপোজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন,  উপোজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপোজেলা কৃষি অফিসার মোফাখ্খারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক,যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু উপজেলা প্রমুখ।

বুধবার, ৮ মার্চ, ২০১৭

মুজিবনগরে সুখ সাগর পেঁয়াজ চাষীদের জীবন ভাসছ দুঃখের সাগরে

Image may contain: one or more people, child, outdoor, nature and food
রেজাউল করিম রেজাঃ সুখ সাগর পেঁয়াজ চাষ করে জীবন মানের উ্ন্নতি হলে গত কয়েকবছর ধরে আর সুখ মিলছে না মেহেরপুরের মুজিবনগর উপজেলার পেঁয়াজ চাষীদের। চলতি বছরে আবহাওয়া অনুকুল থাকায় পেঁয়াজের ফলন ভাল হলেও হতাশ চাষীকরা। এতে লোকসানের ভয়ে ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে সাহস পাচ্ছেন না চাষীরা। ফলে কৃষকদের চোখের সামনেই উৎপাদিত ফসল নষ্ট হবার আশংকা দেখা দিয়েছে ।পেঁয়াজের লোকসান গুনছেন মেহেরপুর জেলার মুজিবনগরের কৃষকরা। গত বছর দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতি শিলাবৃষ্টির কারণে কৃষকরা পেঁয়াজ চাষে ক্ষতির সম্মূখীন হলেও এবছর তা পুষিয়ে নেয়ার কথা ছিল। কিন্তু বাজারে পেঁয়াজের দাম কম হওয়ায় উপোজেলার হাজারো কৃষককে লোকসান গুনতে হচ্ছে। মুজিবনগর উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মুজিবনগর উপজেলায় ১ হাজার হেক্টর জমি পেঁয়াজ চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কিন্তু আবাদ হয়েছে ১ হাজার ১ শত ৫ হেক্টর। সবগুলো পেঁয়াজ ওঠানো এখনো শেষ হয়নিতবে এ বছরের প্রাপ্ত গড় ফলন ৩৬ থেকে ৪০ মেট্রিকটন পার হেক্টরে এসে দারিয়েছে। মুজিবনগর উপোজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর গ্রামের পেঁয়াজ চাষি সিরাজুল ইসলাম বলেন, এ বছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে। কিন্তু আমাদের উৎপাদিত পেঁয়াজের মান অনেক ভাল হওয়া সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী ইন্ডিয়া থেকে অল্পমূল্যে নিম্মমানের পেঁয়াজ আমদানি করছে। তাই এ বছর বাজারে পেঁয়াজের দাম অনেক কম।
Image may contain: plant, flower, tree, outdoor and natureImage may contain: food
Image may contain: food and indoor
এছাড়াও একই ইউনিয়নের আনন্দবাস গ্রামের পেঁয়াজ চাষি বাবলু বিশ্বাস বলেন, তিনি চার বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। উৎপাদিত পেঁয়াজ এখন এত কম দামে
বিক্রি করে তার বিঘাপ্রতি সাড়ে ১০ হাজার টাকা লোকসান গুনতে হবে। চার বিঘা জমিতে তার লোকসান হবে বলে ভাবছেন ৪২ হাজার টাকা। মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামের চাষি আজিল মোল্লা বলেন, এ বছর আমি নয় একর জমিতে পেঁয়াজের চাষ করেছি। পেঁয়াজের ফলনও ভাল হয়েছে। এখনো বিক্রি করিনি শুনেছি পেঁয়াজের দাম অনেক কম।
দারিয়াপুর ইউনিয়নের একজন চাষি বলেন, আমরা গরিব কৃষক। পেঁয়াজ চাষ করতে আমাদের অনেক খরচ হয়। ব্যাংকে থেকে ও সুদে টাকা এনে পেঁয়াজ চাষ করেছি। যাতে একটু ভালোভাবে থাকতে পারি। কিন্তু এ বছর লোকসান হওয়ায় সুদের ও ব্যাংকের টাকার খুব টেনশনে আছি। কেদারগন্জ বাজারসহ উপোজেলার কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ ৮ টাকা ১০ টাকা দামে বিক্রি হচ্ছে। বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর পেঁয়াজের দাম কম। কৃষকদের কাছ থেকে
আড়তের মাধ্যমে পাইকাররা পেঁয়াজ কেনেন। আড়তের খাজনা ও যাতায়াতের ভাড়া দিয়ে আমাদের কেজি প্রতি ৫ এর অধিক টাকা দাম পড়ে যাচ্ছে। এ ব্যাপারে মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মোহাঃ মোফাখারুল ইসলাম এর সঙ্গে আলাপ কালে তিনি বলেন, এ বছর পেঁয়াজের আবাদের লক্ষমাত্রা ও উৎপাদন দুটিই ভাল হয়েছে। কিন্তু বাজারে পেঁয়াজের দাম না থাকায় চাষীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

মুজিবনগরের মানিকনগর স্বরস্বতী খালের একাংশ পূন:খননের উদ্বোধন করলেন এম পি দোদুল

Image may contain: 3 people, people sitting

মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের স্বরস্বতী খালের একাংশ পূন:খননের উদ্বোধন করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর-১ আসনের সংসদসদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করেন। বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দিন, জেলা মৎস কর্মকর্তা মেছবাউল হক, উপজেলা
কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকৌশলী রুহুল আমিন। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান। তিন হাজার ৫০৭ ঘনমিটার খাল খনন করতে ব্যায় ধরা হয়েছে ৫লাখ টাকা। আগামী ৯ মার্চ খাল খনন শুরু হয়ে শেষ হবে ৩১ মার্চ।
খালটি খনন করা ৫জন মহিলা ও ৫ জন পুরুষ সুফল ভোগ করবে।

মুজিবনগরে জাতীয় পাট দিবস পালিত


Image may contain: 14 people, outdoor
“সোনালী আাঁশের সোনালী দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিবনগরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় পাট দিবস । মুজিবনগর উপজেলা প্রশাসান ও মুজিবনগর পাট অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় এ উপলক্ষে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিন র্যালির নেতৃত্ব দেন। পরে উপজেলা অডিটরিয়াম হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম, শিক্ষা অফিসার গোলাম ফারুক, মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম, সমবায় অফিসার ফসিয়ার রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী পাট উন্নয়ন অফিসার অমিয় চন্দ্র চন্দ। র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন।