মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার সকালে বিভিন্ন জাগা থেকে পাঁচ জনকে আটক করে পুলিশ। আটক কৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন এরকাছে নেশা ছাড়ার অঙ্গীকার করলে মাদকদব্য আইনের ১৯৯০ সালের ৭( ২) ধারায় ৪জনের কাছ থেকে নগত ১০০০টাকা করে জরিমানা ও ১ জনকে ১৫ দিনের সাজা দেন।সাজা প্রাপ্তরা হল আনন্দবাস গ্রামের কাইদারের ছেলে পিন্টু (২৮) কে ১০০০টাকা,ছাফুর ছেলে বাবুল (২৬) কে ১০০০ টাকা,একই গ্রামের মৃত হেকমতের ছেলে রিপন (২৭) কে ১০০০ টাকা এবং বাগোয়ান গ্রামের দরগাপাড়ার মৃত আমির গাজির ছেলে আশাদুল (৩৭)কে ১০০০ টাকা মৃত হেকমতের ছেলে আলমগীর (৩৫)কে ১৫ দিনের জেল জরিমানা করে। মুজিবনগর থানা ইনচার্য কাজী কামাল হোসেন জানান গত ৯ মার্চ থেকে সারা দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত চলছে। চলবে আগামী ১৮ তারিখ পর্যন্ত।
সোমবার, ১৩ মার্চ, ২০১৭
মুজিবনগরে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরন সভা অনুষ্ঠিত

মুজিবনগরে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ৩টার দিকে মুজিবনগর উপজেলা অডিটরিয়াম হল রুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সচিব তথ্য কমিশন মো: রফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুজিবনগর থানার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাষক (সার্বিক) রাশিদুল মান্ন্াফ কবির, মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। বক্তব্য রাখেন কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্ত/কর্মচারী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেত্রীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন সমাজ সেবা অফিসার তৈফিকুর রহমান।
মুজিবনগরে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষন করেছে মাজেদুল হক নামের এক বখাটে। ধর্ষিত শিশুটি সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রী। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বখাটে মাজেদুল সোনাপুর গ্রামের শাহাবদ্দিন আলীর ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় মাজেদুল শিশুটিকে বকরমের (এক ধরণের ডাল) ফল খাওয়ালো লোভ দেখিয়ে মাঠের মধ্যে একটি ভাঙা ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে মাজেদুল। রক্তাক্ত অবস্থায় শিশুটি চিৎকার করলে ধর্ষক পালিয়ে যায। আশে পাশের লোকজন শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। পরে শিশুটির বাবা মা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিক উন নবী সিয়াম জানান, প্রাথমিক লক্ষন দেখে মনে হয়েছে শিশুটিকে ধর্ষন করা হয়েছে। পরীক্ষার পর বিষয়টি পরিস্কার হবে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। তবে মেয়ের পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেননি। ধর্ষিতার পিতা জানান, গ্রামের মোড়লদের চাপে থানায় জানানো হয়নি। তারা বিচার করার আশ্বাস দিয়েছে। ঠিকমত বিচার না করলে মামলা করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির অভিষেক অনুষ্ঠান/১৭ অনুষ্ঠিত

বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির অভিষেক অনুষ্ঠান/১৭ মুজিবনগর কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে মেহেরপুর জেলা পরিবেশক সমিতির আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুল এবং প্রধান আলোচক ছিলেন জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ জয়নাল আবেদীন। বাংলাদেশ দক্ষিণ- পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির চেয়ারপার্সন এবং মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান, বাংলাদেশ ভোগ্য পণ্য পরিবেশক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ মোস্তফা কামাল, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম পেরেশান। অরণীর সভাপতি নিশান সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ভোগ্য পণ্য পরিবেশক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার জিহাদুল হক, নাটোর জেলা পরিবেশক সমিতির সভাপতি ফরমান খাঁন সৈকত, টাঙ্গাইল জেলা পরিবেশক সমিতির সভাপতি মোঃ আলম, ফরিদপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি নবীন চৌধুরী, মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি এবং বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির সদস্য সচিব মোঃ হাশেম আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- জন্ম দিলেন যেমন মা- বাবা হওয়া যায়না। তেমনি শিল্পপতিরা পণ্য উৎপাদন করলেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় না। দেশের বিভিন্ন জেলায় পণ্য আমদানী- রপ্তানী করেন পরিবেশকরা। ওষুধ শিল্পের সাথে তুলনা করে তারা আরো বলেন- অন্যান্য পণ্য পরিবেশকরা কেন সুবিধা বঞ্চিত হবেন। এক মুরগী দু’বার জবাই করা যাবেনা। ভ্যাট কেবল মাত্র কোম্পানির মালিক পক্ষ দেবেন। পরিবেশকরা কেন দেবেন ? দেশের বিভিন্ন জেলার পরিবেশকদের এক হয়ে দাবি আদায়ের সংগ্রাম করতে হবে। দেশ স্বাধীনের মত আবারো বাংলাদেশের প্রথম রাজধানী এই মুজিবনগরের মাটি থেকে পরিবেশকদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম করতে হবে। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এর আগে অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মেহেরপুরের পরিবেশক সমিতির সদস্যবৃন্দ. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চালের ৩৭ জেলার পরিবেশক সমিতির সভাপতি-সম্পাদকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
মুজিবনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা এই প্রদিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাষন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উদযাপন উপোলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে দশটার সময় উপোজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে ব্র্যাক, সুবাহ্ , সু শান্তা ও সিডিপির সহযোগিতায় উপোজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপোজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন, উপোজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপোজেলা কৃষি অফিসার মোফাখ্খারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক,যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু উপজেলা প্রমুখ।
বুধবার, ৮ মার্চ, ২০১৭
মুজিবনগরে সুখ সাগর পেঁয়াজ চাষীদের জীবন ভাসছ দুঃখের সাগরে
রেজাউল করিম রেজাঃ সুখ সাগর পেঁয়াজ চাষ করে জীবন মানের উ্ন্নতি হলে গত কয়েকবছর ধরে আর সুখ মিলছে না মেহেরপুরের মুজিবনগর উপজেলার পেঁয়াজ চাষীদের। চলতি বছরে আবহাওয়া অনুকুল থাকায় পেঁয়াজের ফলন ভাল হলেও হতাশ চাষীকরা। এতে লোকসানের ভয়ে ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে সাহস পাচ্ছেন না চাষীরা। ফলে কৃষকদের চোখের সামনেই উৎপাদিত ফসল নষ্ট হবার আশংকা দেখা দিয়েছে ।পেঁয়াজের লোকসান গুনছেন মেহেরপুর জেলার মুজিবনগরের কৃষকরা। গত বছর দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতি শিলাবৃষ্টির কারণে কৃষকরা পেঁয়াজ চাষে ক্ষতির সম্মূখীন হলেও এবছর তা পুষিয়ে নেয়ার কথা ছিল। কিন্তু বাজারে পেঁয়াজের দাম কম হওয়ায় উপোজেলার হাজারো কৃষককে লোকসান গুনতে হচ্ছে। মুজিবনগর উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মুজিবনগর উপজেলায় ১ হাজার হেক্টর জমি পেঁয়াজ চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কিন্তু আবাদ হয়েছে ১ হাজার ১ শত ৫ হেক্টর। সবগুলো পেঁয়াজ ওঠানো এখনো শেষ হয়নিতবে এ বছরের প্রাপ্ত গড় ফলন ৩৬ থেকে ৪০ মেট্রিকটন পার হেক্টরে এসে দারিয়েছে। মুজিবনগর উপোজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর গ্রামের পেঁয়াজ চাষি সিরাজুল ইসলাম বলেন, এ বছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে। কিন্তু আমাদের উৎপাদিত পেঁয়াজের মান অনেক ভাল হওয়া সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী ইন্ডিয়া থেকে অল্পমূল্যে নিম্মমানের পেঁয়াজ আমদানি করছে। তাই এ বছর বাজারে পেঁয়াজের দাম অনেক কম।
এছাড়াও একই ইউনিয়নের আনন্দবাস গ্রামের পেঁয়াজ চাষি বাবলু বিশ্বাস বলেন, তিনি চার বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। উৎপাদিত পেঁয়াজ এখন এত কম দামে
বিক্রি করে তার বিঘাপ্রতি সাড়ে ১০ হাজার টাকা লোকসান গুনতে হবে। চার বিঘা জমিতে তার লোকসান হবে বলে ভাবছেন ৪২ হাজার টাকা। মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামের চাষি আজিল মোল্লা বলেন, এ বছর আমি নয় একর জমিতে পেঁয়াজের চাষ করেছি। পেঁয়াজের ফলনও ভাল হয়েছে। এখনো বিক্রি করিনি শুনেছি পেঁয়াজের দাম অনেক কম।
দারিয়াপুর ইউনিয়নের একজন চাষি বলেন, আমরা গরিব কৃষক। পেঁয়াজ চাষ করতে আমাদের অনেক খরচ হয়। ব্যাংকে থেকে ও সুদে টাকা এনে পেঁয়াজ চাষ করেছি। যাতে একটু ভালোভাবে থাকতে পারি। কিন্তু এ বছর লোকসান হওয়ায় সুদের ও ব্যাংকের টাকার খুব টেনশনে আছি। কেদারগন্জ বাজারসহ উপোজেলার কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ ৮ টাকা ১০ টাকা দামে বিক্রি হচ্ছে। বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর পেঁয়াজের দাম কম। কৃষকদের কাছ থেকে
আড়তের মাধ্যমে পাইকাররা পেঁয়াজ কেনেন। আড়তের খাজনা ও যাতায়াতের ভাড়া দিয়ে আমাদের কেজি প্রতি ৫ এর অধিক টাকা দাম পড়ে যাচ্ছে। এ ব্যাপারে মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মোহাঃ মোফাখারুল ইসলাম এর সঙ্গে আলাপ কালে তিনি বলেন, এ বছর পেঁয়াজের আবাদের লক্ষমাত্রা ও উৎপাদন দুটিই ভাল হয়েছে। কিন্তু বাজারে পেঁয়াজের দাম না থাকায় চাষীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

মুজিবনগরের মানিকনগর স্বরস্বতী খালের একাংশ পূন:খননের উদ্বোধন করলেন এম পি দোদুল

মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের স্বরস্বতী খালের একাংশ পূন:খননের উদ্বোধন করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর-১ আসনের সংসদসদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করেন। বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দিন, জেলা মৎস কর্মকর্তা মেছবাউল হক, উপজেলা
কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকৌশলী রুহুল আমিন। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান। তিন হাজার ৫০৭ ঘনমিটার খাল খনন করতে ব্যায় ধরা হয়েছে ৫লাখ টাকা। আগামী ৯ মার্চ খাল খনন শুরু হয়ে শেষ হবে ৩১ মার্চ।
খালটি খনন করা ৫জন মহিলা ও ৫ জন পুরুষ সুফল ভোগ করবে।

মুজিবনগরে জাতীয় পাট দিবস পালিত

“সোনালী আাঁশের সোনালী দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিবনগরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় পাট দিবস । মুজিবনগর উপজেলা প্রশাসান ও মুজিবনগর পাট অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় এ উপলক্ষে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিন র্যালির নেতৃত্ব দেন। পরে উপজেলা অডিটরিয়াম হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম, শিক্ষা অফিসার গোলাম ফারুক, মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম, সমবায় অফিসার ফসিয়ার রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী পাট উন্নয়ন অফিসার অমিয় চন্দ্র চন্দ। র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন।
মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
মেহেরপুরে দুই ব্যবসায়ীকে অহরহণ পুর্বক গলাকেটে হত্যা
স্টাফরিপোর্টার:-মেহেরপুরের সোনাপুর গ্রামের দুই ব্যবসায়ীকে অপহরণ পুর্বক গলাকেটে হত্যা করেছে চাঁদাবাজরা।দাবিকৃত চাঁদার টাকাপরিশোধ না করায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে জানায যায়। রাতে গ্রামের একটি চায়ের দোকান থেকে তাদেরক অপহরণের পর পরের দিন সোমবার দুপুরে গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হচ্ছেন- সদর উপজেলার সোনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কাঠ ব্যবসায়ী আব্দুল মজিদ (৫৫) ও একই গ্রামের তাফছুদ্দীনের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী আসাদুল ইসলাম (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত পৌনে এগারটার দিকে গ্রামের মজনু মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন নিহত দুজনসহ গ্রামের কয়েকজন। এসময় ১০/১২ জন অস্ত্রধারী তাদের অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায়। মজিদ ও আসাদুলের পরিবারের কাছে মোবাইলে ফোনে মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে চাঁদাবাজরা। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি। আজ দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় একটি তামাক ক্ষেতে মজিদ ও আসাদুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনার সতত্যা নিশ্চিত করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। চাঁদার দাবিতে হত্যাকান্ড- নাকি অন্য কিছু তা তিনি এখনো স্পষ্ট নন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও নৌকার পক্ষে ভোট বৃদ্ধির লক্ষে মুজিবনগরের বাগোয়ান ইউপি যুবলীগের প্রস্তুতি সভা

মুজিবনগর থেকে শের খাঁন:::আগামী নির্বাচনে জননেত্রী,
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নৌকার পক্ষে ভোট
বৃদ্ধি ও বাগোয়ান ইউপি যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে বাগোয়ান ইউপি
যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে মুজিবনগর
শেখ হাসিনা চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাগোয়ান ইউপি
যুবলীগের আহবায়ক আজিজুর রহমান মুংলা। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ০১নং
ওয়ার্ড সদস্য শাহীন উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগোয়ান
ইউপি যুবলীগের যুগ্নআহবায়ক মিঃ বাবুল মল্লিক প্রধান বক্তা তার বক্তব্যে
বলেন আগামীতে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও
নৌকার ভোট বৃদ্ধি লক্ষে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মিকে নিজ নিজ এলাকার
প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের
কার্যক্রম তুলে ধরতে হবে এবং আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী মাননীয়
প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগনের যে উন্নয়ন করছে সেই উন্নয়নের
ধারাকে অব্যাহত রাখার লক্ষে আরেকটিবার নৌকাকে জয়যুক্ত করার জন্য।সেই সাথে
আমি বাগোয়ান ইউনিয়ন যুবলীগকে একটি বার্তা দিতে চাই আমরা প্রত্যেক ওয়ার্ডে
যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন করব সেই লক্ষে আপনারা সচ্ছ, সুন্দর, দূর্নীতি
মুক্ত, নেশা মুক্ত,ভাল নেতা বাছায় করবেন যারা আগামীতে ওয়ার্ড কমিটির
নেতৃত্বদেবে এবং আগামী জাতীয় নির্বাচনে এই কমিটি জনগনের মাঝে কাজ করবে
জনগনকে উদবুদ্ধ করবে নৌকায় ভোট দেওয়ার জন্য, তিনি বলেন যুবলীগ একটি
সুশৃঙ্খল দল তাই আপনাদের উদ্দেশ্য হবে কোন হানাহানিতে না গিয়ে সাধারণ
মানুষের ভালবাসা জয় করার মাধ্যমে নৌকার ভোট বৃদ্ধিকরে জননেত্রী শেখ
হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে যাওয়া।মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাগোয়ান
ইউপি যুবলীগের যুগ্নআহবায়ক ইমাজউদ্দীন, টিপু সুলতান ও যুবলীগ নেতা খাদেমুল
ইসলাম, শফিকুল ইসলাম, উপস্হিত ছিলেন বাগোয়ান ইউপি ১২টি গ্রামের যুবলীগের
নেতাকর্মীরা অনুষ্ঠানটির সার্বিক সণ্চালনায় ছিলেন যুবলীগনেতা মতিউর রহমান।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)