শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগর মোনাখালী ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


Image may contain: 10 people, people sitting, table and outdoorমেহেরপুরের মুজিবনগর মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগকে আরো গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের আয়াজনে, বিশ্বনাথপুর ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত সভায় মোনাখালী ইউপি
ছাত্রলীগের সভাপতি জুয়েল গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহসভাপতি স্বপন গাজীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি
রোকোনুজ্জামান, সম্পাদক হেলালউদ্দিন, ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ সাদী ও শহর ছাত্রলীগের সভাপতি রাশেদুল হাসান প্রমুখ।

মুজিবনগর জাতীয় শিক্ষা সপ্তাহ শেষে বিজয়ীদের পুরস্কার বিতারন


Image may contain: 2 people, people standingমেহেরপুরের মুজিবনগর জাতীয় শিক্ষা সপ্তাহ শেষে
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতারন হয়েছে। গতকাল
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিচালনা কমিটির আয়াজনে,
উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতারণী অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন। সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা
বিষয়ক অফিসার তাজুল ইসলাম, যুবউন্নয়ন অফিসার বিপ্লব কুমার কুন্ড। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমী সুপারভাইজার হাসনাইন করিম সহ বিভিন্ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএমসি‘র সভাপতি প্রমুখ। শেষে বিজয়ীদের পুরস্কার বিতারন।

জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান গোলাম রসুলকে সংবর্ধনা


Image may contain: 8 people, people standing and food
মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আনন্দবাস বাজার চত্ত্বরে এ সংবর্ধনার আয়োজন করে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী যুবলীগ। অনুষ্ঠানের শুরুতেই বাগোয়ান ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যকে ফুল দিয়ে বরন
করে নেন। এছাড়াও জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলকে স্বর্নের আংটি পরিয়ে দেন নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য শাহিন উদ্দিনের পিতা এবং নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য শাহিনউদ্দীন, আজিমুল বারী মুকুল ও সংরক্ষিত সদস্য নারগিস আরাসহ অন্যান্য অতিথিদের শালের চাঁদর প্রদান করেন বাগোয়ান ইউপি যুবলীগ। সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আজিজুর রহমান মুংলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, শহর আওয়ামী লীগের
সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা পরিষদের সদস্য শাহিন উদ্দিন, আজিমুল বারী মুকুল, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্মআহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, সাবেক জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগোয়ান ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক মিঃ বাবুল মল্লিক। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সম্পাদক জুয়েল রানা, ইউপি সদস্য ফেরদৌস আলী মেন্তা, যুবলীগ নেতা হাসানুজ্জামান খোকন, আবুসাকিল আঙ্গুর ও লালন শেখ প্রমূখ।
Image may contain: 35 people, crowd

Image may contain: 11 people, people standing and food

মুজিবনগরে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা মহিলা সমাবেশ


Image may contain: one or more people and people standingমেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগনকে অবহিত করণ এবং উন্নয়ন
কার্যক্রমে সম্পক্ত করণের লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক লিপিকা খাতুনের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক ফপারুক হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী, বিঞ্চপদ সাহা প্রমুখ।

মেহেরপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান গোলাম রসুলকে সংবর্ধনা


Image may contain: one or more people and people standing
মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলকে সংবর্ধনা প্রদান হয়েছে। আজ বুধবার বিকেলে দারিয়াপুর বাজার চত্ত্বরে এ সংবর্ধনার আয়োজন করে দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ। অনুষ্ঠানের শুরুতেই দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরন করে নেন। এছাড়াও জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ও সদস্য আজিমুল বারী মুকুলকে স্বর্ণখচিত নৌকার কোটপিন পরিয়ে দেন ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল। সভাপতিত্ব করেন দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের
সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল,
মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা পরিষদের সদস্য আজিমুল বারী মুকুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল
হাসান চাঁদু, সাবেক জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দারিয়াপুর ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারন সম্পাদক মইনুল ইসলাম ও জাহিদ হাসান রাজিব। এছাড়াও বক্তব্য রাখেন, ইউপি সদস্য মাসুদ রানা, গোলাম নবী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটু, জেলা ছাত্র লীগের সম্পাদক জুয়েল রানা, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, মোখলেছুর রহমান প্রমূখ।
Image may contain: 1 person, beard

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগরের পুরুন্দরপুর সিংগের মাঠ থেকে পান ব্যবস্যায়ীর লাশ উদ্ধার


Image may contain: 13 people, people standing and outdoor
মুজিবনগর থেকে শের খাঁন::মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর সিংগের মাঠে থেকে আব্দার আলী (৫০) নামের এক পান ব্যবস্যায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৭ টার দিকে নিজ পান ক্ষেতের পাশে চষা জমিতে আব্দার আলীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা মুজিবনগর থানা পুলিশে খবর দেয়। নিহত আব্দার আলী পুরন্দরপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানান- গত মঙ্গলবার সন্ধ্যার সময় পান বিক্রির টাকা আদায়ের জন্য বের হয় রাত্রিতে বাড়ি না ফিরলে অনেক খোঁজা-খুঁজির পর আজ সকালে তার লাশ নিজ পান বরজের পাশে পাওয়া যায়। দারিয়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য তাঁরা মিয়া জানান- আব্দার আলী দীর্ঘ কয়েক বছর ধরে পেটের আলসার রোগে ভুগছিলেন। যন্ত্রনা সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।
মুজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান- লাশ সুরুতহাল করে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। পুলিশ নিশ্চিত হয়েছে যে পেটে আলসার থাকার কারনে ব্যাথা সহ্য করতে না পেরে বিষপান করে আত্যহত্যা করেছে এবং এই লাশের বিষয়ে কেও কোন অভিযোগ করেনি তাই ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Image may contain: one or more people and outdoor

বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭

মুজিবনগর কৃষি কার্যক্রম পরিদর্শনে ঢাকা খামার বাড়ী কর্মকর্তা

Image may contain: 3 people, outdoor and nature
খামার বাড়ী ঢাকা হতেদায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আইপি এম প্রকল্পের সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান, মুজিবনগর কৃষি অফিসের মাধ্যমে রাজস্ব খাতে কৃষকের

জমিতে ভূট্টা, পেঁয়াজ ও বিটি বেগুনের প্রদর্শনী প্লট
প্রদর্শন করলেন। আজ মঙ্গলবার ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন মাঠে ওই প্রদর্শনী প্লট সমূহ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে কৃষকদের সাথে মতবিনিময় করেছেন। এছাড়া মহাজনপুরে আইপি এম প্রকল্পের আম ফসলের কৃষক মাঠ স্কুল ও ট্রায়াল প্লট পরিদর্শন করেন। ওই সময় সাথে ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা স্বপন কুমার খাঁ, বারাদি হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক জাহিদুল আমিন, উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলামসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭

চার্চ অব বাংলাদেশ কুষ্টিয়া ডায়োসিস বল্লভপুর ডিনারী আয়োজনে ১২২তম ধন্য বুধবার মহাসভা ২০১৭ শুভ উদ্ভোধন

ষ্টাফ রিপোর্টার ::::মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের সাধু আন্দ্রিয়ের চার্চ প্রাঙ্গনে ২ দিন ব্যাপি  ১২২ তম ধন্য বুধবার মহাসভার শুভ উদ্বোধন  উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে এতদ অণ্চলের অণ্চল প্রধান পুরোহিত,ডীন রেভা: শিমসন মজুমদার এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চার্চ অব বাংলাদেশ ডেপুটি মডারেটর,কুষ্টিয়া ডায়োসিসের মহামান্য বিশপ রাইট রেভা: স্যামুয়েল সুনিল  বিশেষ অতিথি হিসাবে উপস্হিত কুষ্টিয়া ডায়োসিস উমেন্স ফেলোশীপের কনভেনর ও কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস মনিতা মানখিন,রাজশাহী ডিনারীর ডীন রেভা: বিলিয়ম সরদার,ঢাকা ডিনারীর ডীন রেভা:শলোমন কিস্কু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন,ময়মনসিংহ ব্রাদার হাউজের তেইজে ব্রাদার সিগমা,চার্চ অব বাংলাদেশ, বল্লভপুর ডিনারীর সম্পাদক এবং বাগোয়ান ইউপি সদস্য মি:সংকর বিশ্বাস,১২২তম ধন্য বুধবার মহাসভা পরিচালনা কমিটির সভাপতি মি: দিলিপ মল্লিক,রতনপুর চার্চের পুরোহিত রেভা:ফিলিপ বিশ্বাস,ঢাকা সাভার চার্চের পুরোহিত রেভা: ইন্মানুয়েল মিঠু মল্লিক,ধন্য  বুধবার সভা কমিটির সম্পাদক মি:আরাধন মন্ডল,ভবরপাড়া সাধু আন্দ্রিয়ের চার্চের সম্পাদক মি: উত্তম মন্ডল,রাজশাহী নওগাঁ চার্চের পুরোহিত রেভা: অধির গাঠিয়া,  শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভবেরপাড়া সাধু আন্দ্রিয়ের চার্চের সম্পাদক উত্তম মন্ডল,  ক্যাটেখ্রীষ্ট মি:ফিলিপ মন্ডল,সভা কমিটির সভাপতি ও ইউপি সদস্য দিলিপ মল্লিক,  সম্পাদক আরাধন মন্ডল,বল্লভপুর ডিনারী সম্পাদক ও ইউপি সদস্য মি: সংকর বিশ্বাস,মিসেস মনিতা মানখিন,রেভা: বিলিয়ম সর্দার, আরো অনেক পুরোহিত বৃন্দ এবং সব শেষে প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে শেষে মোমবাতি প্রজ্জলন করে এবং সকল অতিথি বৃন্দ প্রধান অতিথির মোমবাতি থেকে তাদের নিজ নিজ মোমবাতি প্রজ্জোলন করেন এবং প্রধান অতিথি মাইকে ১২২ তম ধন্য বুধবার মহাসভার শুভ উদ্ভোধন ঘোষনা করেন। অনুষ্ঠানটির সার্বিক সণ্চালনায় ছিলেন ক্লেমেন্ট অরুন মন্ডল।

মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৭নং এলাকার নবনির্বাচিত পরিচালককে সংবর্ধনা

 ষ্টাফ রিপোর্টার > মঙ্গলবার বিকালে কেদারগন্জ বাজারে  মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ ছাত্র লীগ কর্তিক মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৭নং এলাকা মুজিবনগর নবনির্বাচিত পরিচালক আব্দুর রশিদকে সংবর্ধনা দেওয়া হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু,মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তুষার ইমরান,সাবেক সভাপতি শাহওয়ালীউল্লাহ সোহাগ,সাবেক সাধারণ সম্পাদক পরাগ আজম,সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজামান মিঠু,যুগ্নসাধারণ সম্পাদক সাব্বির হোসেন শিশির,আরো উপস্হিত ছিলেন ছাত্রনেতা সাজু,     নাহিদ,বিদ্যুত,তুষার,আলমগীর,সাগর, মামুন,সালাম,তৌহিবুল সহ আরো অনেকে।অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালককে ফুলের মালাপরিয়ে সংবর্ধিত করা হয়।

মেহেরপুরে হিজড়াদের নাচ না দেখলে মিস করবেন