শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
মুজিবনগর সংবাদ: মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স মসজিদ পরিচ্ছন্নতা করলেন ...
মুজিবনগর সংবাদ: মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স মসজিদ পরিচ্ছন্নতা করলেন ...: মুজিবনগর কমপ্লেক্স জামে মসজিদসহ আশপাশের এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে মুজিবনগর থানা পুলিশ। শুক্রবার সকাল থেকে দুপর পর্যন...
মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স মসজিদ পরিচ্ছন্নতা করলেন ওসি কামাল হোসেন।
মুজিবনগর কমপ্লেক্স জামে মসজিদসহ আশপাশের এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে মুজিবনগর থানা পুলিশ। শুক্রবার সকাল থেকে দুপর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন। আওয়ামী লীগ নেতা ফিতাজ মল্লিক, এপ্লাস ডেকোরেটরের মালিক রাজিব আহাম্মেদ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন জানান, মসজিদের আশপাশের এলাকায় বিভিন্ জঙ্গল বেধে যাওয়ায় মসজিদ এলাকাটি অপরিচ্ছন্ন হয়ে পড়ে। এজন্য মসজিদটির শোভা বৃদ্ধি ও মুসুল্লিরা যাতে মনোরম পরিবেশে নামায আদায় করতে পাড়ে সেজন্য সেখানকার জঙ্গল কেটে পরিস্কার করা হয়। এবং মসজিদের ভিতর ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা হয়। মুজিবনগর থানার পুলিশ সদস্যরা ও দারুল উলুম কাওমী মাদ্রাসার শিক্ষার্থীরা এ অভিযানে অংশ নেয়।
মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস গ্রাম থেকে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ফেন্সিডিলসহ চোরাকারবারী আটক
মুজিবনগর থেকে:::মেহেরপুরের জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম থেকে ভারতীয় যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট ও ফেনসিডিলসহ সাইফুল ইসলাম (৩০) নামের এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে ৫০ হাজার পিস ভারতীয় যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট ও ৮০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম আনন্দবাস গ্রামের মৃত সদর মল্লিকের ছেলে। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে দুপুরে এস আই ইয়ামিন আলী,এ এস আই আবু তাহের,এ এস আই বিপ্লব,এ এস আই কালাম,এ এস আই রবিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সাইফুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার বাড়ির পার্শবর্তী একটি পাটখড়ির গাদার নিচ থেকে বস্তাবন্দি অবস্তায় ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান গ্রেপ্তারকৃত ব্যক্তির নামে চোরাচালান ও মাদকদব্য আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে
মুজিবনগর উপজেলার জয়পুর গ্রাম থেকে বিপুল পরিমান ভারতীয় ঔষুধ উদ্ধার।
বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
মুজিবনগরের দারিয়াপুর ইউনিয়নে ওয়ার্ড কৃষকলীগের কমিটি ঘোষনা
মুজিবনগর দারিয়াপুর ইউনিয়ন শাখার উদ্দ্যেগে ৫ ও ৬ নং ওয়ার্ড এ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ কৃষক লীগ দারিয়াপুর ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন এ বক্তব্য রাখেন মো:মনিরুজ্জামান টিটু,সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ, মুজিবনগর উপজেলা শাখা।উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ এর সম্মানিত সভাপতি মাহবুল আলম শান্তি,সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,উপজেলা যুবলীগ এর সভাপতি কামরুল হাসান চাঁদু,থানা কৃষকলীগ এর সভাপতি নজরুল ইসলাম মণ্ডল।।
Bulleya_ Ae Dil_Hai Mushkil Karan Johar,Aishwarya,Ranbi,Anushka
Bulleya_ Ae Dil_Hai Mushkil Karan Johar,Aishwarya,Ranbi,Anushka
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে রয়েছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে রয়েছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফল।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফল।
প্রেসিডেন্ট :
------------
ডেমোক্র্যাট (হিলারি) রিপাবলিকান (ট্রাম্প)
১৮টি অঙ্গরাজ্যে জয়ী ২৮টি অঙ্গরাজ্যে জয়ী
২১৮টি ইলেক্টোরাল ভোট ২৭৬টি ইলেক্টোরাল ভোট
========================================
সিনেট :
'''''''''''''
ডেমোক্র্যাট (হিলারি) রিপাবলিকান (ট্রাম্প)
৪৭ ৫০
=========================================
হাউজ অব রিপ্রেজেন্টেটিভ:
***************************
ডেমোক্র্যাট (হিলারি) রিপাবলিকান (ট্রাম্প)
১৭৬ ২৩৩
========================================
বিশাল জয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |
আন্তর্জাতিক ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, বিশ্ব মিডিয়ার জরিপের মুখে ছাই দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প।নির্বাচন যত এগিয়ে এসেছে, নিজের বিবেচনাহীন আচরণ ও মন্তব্যের কারণে ব্যাপকভাবে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প নিজের দলের সিনিয়র নেতাদের সমর্থনও হারিয়েছেন। তাই ট্রাম্পের এই জয়কে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় বলে অভিহিত করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের পর আজ বুধবার ফলাফল ঘোষণা করা হয়। আল-জাজিরা এ খবর জানিয়েছে। ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে জয়ের জন্য একজন প্রার্থীর কমপক্ষে ২৭০টি আসন নিশ্চিত করার কথা। এর মধ্যে ২৭৬টি আসন জয় করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হিলারি পেয়েছেন ২১৮টি আসন।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)






