সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
মেহেরপুরে এক অটোরিক্সা চালকে শ্বাসরোধ করে হত্যা।
মেহেরপুর সদর উপজেলার টেংরামারি গ্রামের মাঠ থেকে এনায়েত হোসেন খান (৪২)
নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে
ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে ইজিবাইক নিয়ে পালিয়েছে গেছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন,
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যা শেষে ইজিবাইকটি
নিয়ে গেছে। হত্যাকারীদের আটকসহ ইজিবাইক উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরো
জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে
একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার সকাল ৯ টার দিকে মেহেরপুর সদর থানার এস আই সায়েম আলী ঘটনাস্থল
থেকে লাশ উদ্ধার করেছেন। নিহত এনায়েত খান মেহেরপুর শহরের হোটেল বাজার পাড়ার
মৃত জলিল খানের ছেলে।
জানা গেছে, সদর উপজেলার টেংরামারি গ্রামের রাস্তার পাশে হাত- পা বাধা অবস্থায় এনায়েত খানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে এনায়েতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে।
নিহত এনায়েত খানের মা নুরজাহান খাতুন বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজা-খুজি করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল বলে তার মা জানান।
জানা গেছে, সদর উপজেলার টেংরামারি গ্রামের রাস্তার পাশে হাত- পা বাধা অবস্থায় এনায়েত খানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে এনায়েতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে।
নিহত এনায়েত খানের মা নুরজাহান খাতুন বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজা-খুজি করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল বলে তার মা জানান।
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা
মুজিবনগরের কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির কমিটি গঠন বিনা প্রতিদন্দিতায় সভাপতি-সম্পাদক নির্বাচিত।
মুজিবনগরের কোমরপুর থেকে ৫টি হাতবোমাসহ দুই সন্ত্রাসী আটক।
মুজিবনগর ভবেরপাড়া চার্জ অব বাংলাদেশ প্যারিশে কীর্ত্তণ উৎসব ২০১৬ এর শুভ উদ্বোধন।
bdhatbazzar.com
মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের
ভবেরপাড়া চার্জ অব বাংলাদেশ প্যারিশে কীর্ত্তণ উৎসব ২০১৬ এর শুভ উদ্বোধন
করা হয়েছে। এতদূঅঞ্চলের ডীন মাননীয় রেভা .বিলিয়ন সরদার এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় মডানেটর তথা কুষ্টিয়া
ডায়োসিসের মহামান্য বিষব রেভা. সুনীল মানখিন মহোদয়। বিশেষ অতিথি ছিলেন ধর্ম
পল্লীর প্রধান ডমেনিক হালদার, কার্পাসডাঙ্গা মন্ডলীর প্যারিশ পুরোহিত
ইম্মানুয়েল মিঠু মল্লিক, রতনপুর পুরোহিত মিখায়েল সরেন, ভবেরপাড়া ধর্ম
পল্লীর মাননীয় রেভা.অনিয় মিস্ত্রি মহোদয়, ইউপি সদস্য সংকর বিশ্বাস,ইউপি
সদস্য ফিলিপ মল্লিক, সহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিল। অনুষ্ঠান
সঞ্চালনয় ছিলেন ক্লিমেন্ট অরুন। মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
মুজিবনগর থানায় কৃষক শামিকুল রহমানের অপহরণ মামলা
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রাামের অপহৃত কৃষক শামিকুল রহমান (৩ ৩) একটি অপহরণ মামলা দায়ের করেছে। গতকাল সোমবার দুপুরে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মুজিবনগর থানায় মামলাটি দায়ের করেন তিনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আসামীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন। উল্লেখ্য, শনিবার বাবুপুর গ্রামের একটি মুদি দোকান থেকে রাত ৮ টার দিকে কৃষক শামিকুল রহমানকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তারা মুঠোফোনে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে রোববার ভোর চারটার দিকে ৬০ হাজার টাকা মুক্তপণ পরিশোধ করলে তাকে মুক্তি দেয় দুর্বৃত্তরা। তবেকার মাধ্যমে কিভাবে টাকা পরিশোধ করা হয়েছে সে বিষয়ে মুখ খুলছেন না শামিকুলে
মুজিবনগর মহাজনপুর থেকে দু’টি বোমা উদ্ধার
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় দু’টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, মহাজনপুর গ্রামের রবিউল ইসলামের বাড়ির পিছনে দু’টি বোমা সাদৃশ্য বস্তু পড়ে আছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই আলাউল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বোমা দু’টি উদ্ধার করে। তবে কে বা কারা বোমাগুলো রেখে গেছে তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)



